ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ইসতিয়াক আহমেদ সৌরভ: একজন স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তার গল্প

টাইমস অব বাংলাদেশ
অক্টোবর ৩০, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

উদ্যোক্তা‘ – বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সারা বিশ্বে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় শব্দগুলির মধ্যে একটি। “সময়ের সাথে তাল মিলিয়ে চলা” প্রবণতার কারণে সবাই বাক্সের বাইরে চিন্তা করতে পারে না; সবাই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে না। কিন্তু এমন অনেক স্বপ্নদ্রষ্টা আছেন যারা মিল্টন বেরির কথায় বিশ্বাস করার সাহস করেন, “If opportunity doesn’t knock, build a door” এবং এই বিকশিত চেতনার সাথে, তারা ধীরে ধীরে প্রতিটি বাধা অতিক্রম করে এবং একটি তারার মতো জ্বলজ্বল করে জ্বলে উঠে। এমনই একজন স্বপ্নবাজ তরুণ এর গল্প বলব আজ।

ইসতিয়াক আহমেদ সৌরভ বাংলাদেশের একজন তরুণ উদ্যোক্তা, ওয়েব ও গ্রাফিক ডিজাইনার এবং একজন পার্ট টাইম মিউজিক্যাল আর্টিস্ট। ২৭ আগস্ট, ২০০১ সালে জামালপুর জেলার সরিষাবাড়ী- তে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই প্রযুক্তির প্রতি আলাদা একটা ঝোক ছিলো তার, খুব পটুও ছিলো বটে। মাত্র ১৫ বছর বয়সে ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন- এ স্কিল ডেভেলপমেন্ট শুরু করে সে। খুব অল্প বয়সেই সে লোকাল মার্কেটপ্লেস এ তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করে এবং প্রায় অনেকটুকু সফল ধরতে গেলে। এখন সে একজন ভালো ওয়েব ডিজাইনার হিসেবেও পরিচিত।

সবসময় তার মাথায় ঘুরপাক খেতো কিভাবে একটি ইউনিক ব্যবসা দাড় করানো যায় বা বৃদ্ধি যায়। ১৯ বছর বয়সে “ব্র্যান্ডমশাই” নামে একটি ব্র্যান্ডিং এবং ডিজিটাল এজেন্সি প্রতিষ্ঠা করেন তিনি।  ব্র্যান্ডমশাই হচ্ছে এমন একটি ডিজিটাল এজেন্সি যেখানে ব্র্যান্ডিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, বিজনেস আইডিয়া সহ আরো বিভিন্ন সমাধান পাওয়া যাবে সহজেই। বাংলাদেশে অনেক স্টার্ট-আপ কোম্পানি আছে যারা সঠিক ব্র্যান্ডিং এর কারণে মানুষকে আকৃষ্ট করতে পারছেনা। এই ধরণের ছোটো-খাটো স্টার্ট-আপরা যেনো সহজেই তাদের ব্যবসা স্মার্টলি ও আকর্ষনীয় ভাবে শুরু করতে পারে সেই সমাধানই দেবে ব্র্যান্ডমশাই। শুধু তাই না, ব্র্যান্ডমশাই- এ পাওয়া যাবে সুন্দর সুন্দর ব্র্যান্ডেবল ডোমেইন নাম।

ইসতিয়াক আহমেদ সৌরভটাইমস অফ বাংলাদেশকে’ বলেন, “শুরুটা কখনো সহজ হয়না। তবুও ছোট থেকে বাবা-মা, ফ্যামিলির কেঁউই আমাকে বাধা দেয়নি এ কাজে, তারা আমাকে নিয়ে গর্ব-ই করতো। যথেষ্ট সাপোর্ট পেয়েছি সবার। প্রযুক্তির প্রতি আমার আলাদা একটা ভালোবাসা ছিলো যেটা সচরাচর সবার মধ্যে থাকেনা। আমার বয়স যখন ১৩ বছর, তখন আমার কাছে কোনো স্মার্টফোন কিংবা কম্পিউটার ছিলো না। একটা জাভা ফোন ছিলো যেটায় আমি সবসময় গুগল করতাম কিভাবে একটি ওয়েবসাইট বানানো যায়। সেইসময় মোবাইল দিয়েই নিজের জন্যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেছিলাম। পরে আমার কাছে কম্পিউটার, স্মার্টফোন আসে এবং স্কিল ডেভেলপমেন্ট এর স্পীড বেড়ে  যায়। ওয়েব ও গ্রাফিক ডিজাইন ভালোভাবে শেখা শুরু করি। আমি কোনো সমস্যায় পড়লে সবসময় গুগল করতাম, ইউটিউবে ভিডিও দেখতাম। শুরু থেকেই কাজের প্রতি আলাদা একটি স্পিরিট কাজ করতো সব থেকে বেশি। আমি মনে করি সফলতা অর্জনের কোনো শর্টকাট নেই, সফলতা অর্জন করতে হলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। বিভিন্ন বাধা বিপত্তি আসবেই, থেমে থাকলে তো হেরেই গেলাম।”

শখের কথা জিজ্ঞাসা করলে সৌরভ বলেন, “শখ বলতে ছোট থেকেই খুব ক্রিকেট প্রেমী ছিলাম, ক্রিকেট খুবই ভালো লাগে। এবং একটু আকটু সংগীত চর্চা ছিলো। আমার প্রিয় জেঠা জনাব “শামছ উদ্দিন” উনি একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পাশাপাশি একজন সংগীত শিল্পীও। উনার কাছেই আমার সংগীতের হাতেখড়ি হয়। মাঝে মাঝে বিভিন্ন গান শুনতে এবং প্রিয় গানগুলো কভার করতে ভালো লাগে। আর অবসর সময়ে স্কিল ডেভেলপমেন্ট তো আছেই।

অল্প বয়সে সৌরভের সাফল্য আমাদের বুঝতে দেয় যে মানুষকে সফল হতে হলে কতটা প্রয়োজন পরিশ্রম আর ডেডিকেশন এর। আমাদের প্রত্যেক তরুণ-তরুণীর সৌরভের কাছ থেকে শেখা উচিত যে মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। ইসতিয়াক আহমেদ সৌরভ এর জন্য শুভ কামনা। আমাদের প্রার্থনা সে যেন তার স্বপ্নের যাত্রায় এমন উড়ন্ত রঙ নিয়ে আরও এগিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।