ঢাকারবিবার , ৭ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

হিরো আলম কি চলচ্চিত্র নিয়ে তামাশা করছে?

টাইমস অব বাংলাদেশ
জুন ৭, ২০২০ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি চ্যানেল আইয়ের আই’র একটি লাইভে শাহারিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। সেই অনুষ্ঠানে জয় প্রতিবারের মতো মিশা সওদাগরকে একটি আজাইরে প্রশ্নের সম্মূখিন করে একেবারে নাস্থা নাবুদ করে ছেড়ে দেন।

সেখানে এমনটি প্রশ্ন ছিল যে, “আপনি কি হিরো আলম কে চিনেন? সে কি আপনাদের শিল্পী সমিতির সদস্য?? তার এমন খামাখা প্রশ্ন ঠিক মতো শুনতে না পেরে তিনি উত্তরে বলেন “আলম তো আমাদের আজীবন সদস্য।” যেখানে তিনি প্রযোজক সমিতির ক আলম নামে এক প্রযোজকের কথা ভেবে কথাটি উত্তর দেন। কিন্তু সেই আরও লাইভে উপস্থিত ছিলেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি তাৎক্ষণিক উত্তরে জানান “না না সভাপতি উনি আমাদের সেই আলম নন। উনি হলেন মিউজিক ভিডিও করেন সেই আলম। সে আবার কিসের হিরো! আমাদের হিরো তো ফারুক সাহেব আমাদের হিরো তো আলমগীর সাহেব।”

এমন কথার পরিপ্রেক্ষিতে বগুড়ার ভাইরাল আলম ওরফে হিরো আলম ক্ষিপ্ত হয়ে একের পর এক জায়েদ খানকে তুলোধুনো করে ছাড়েন। যদিও বিষয়টি নেক্কারজনক। পরবর্তীতে একটি জাতীয় পত্রিকার অনলাইনের নিউজের সুবাধে তিনি প্রযোজক সমিতিতে একটি অভিযোগ দাখিল করেন। যা মূলত হাস্যকর।

এরপর গতকাল ৬ জুন শনিবার দেশের বাইরে থেকে এই ভাইরাল ইস‌্যুর সাথে যোগ হন বিশ্বখ্যাত পাগলখ্যাত সেফু দা। তিনি ভাইরাল আলমের পক্ষ নিয়ে রীতিমত দেশিয় চলচ্চিত্রের অন্যতম অভিনেতা মিশা সওদাগরসহ চিত্রনায়ক জায়েদ খানকে বিভিন্ন ভাষায় গালমন্দ করতে দেখা যায়।

নাম প্রকাশে অনেচ্ছুক এক অভিনেতা বলেন, “যেহেতু বার বার ভাইরালের মূল হোতা অভিনেতা ও উপাস্থক শাহিরয়ার নাজিম জয়ের অনুষ্ঠানে গিয়ে চলচ্চিত্রের অনেককে নাস্তা নাবুদ হওয়া সত্ত্বেও কেন তার অনুষ্ঠানে যেতে হবে তাদের। এতে কি চলচ্চিত্রের মানহানি হচ্ছে না। আমরা চলচ্চিত্রের সকল শিল্পীদের কি সম্মান হারাচ্ছি না! নাকি তিনি নিজেকে বিশ্ব দরবারে নিজেকে হিরো আলমের মতো ভাইরাল করতে জাহির করছেন? আমাদের প্রশ্ন হচ্ছে কেন তাকে আইনের আওতায় তিনি আনতে পারছেন না। এতে করে দেশের সকল মানুষের খারাপ ধারনা হবে! চলচ্চিত্রের সব মানুষ মনে হয় এ রকম! যেখানে আমরা সামান্য ভাইরালের কাছে জিম্মি হয়ে গেলাম! ছিঃ…

উল্লেখ্য, সর্বশেষ এই বিষয় নিয়ে সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক জায়েদ খানকে একাধিক ফোন করেও পাওয়া যায়নি।

বিস্তারিত দেখুন এই লিংকে…

https://youtu.be/1YsruBWauRs

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।