ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক ডাকাতির ঘটনায় উদ্ধার হওয়া ৪টি অস্ত্রই খেলনা!

টাইমস অব বাংলাদেশ
ডিসেম্বর ১৯, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ব্যাংক ডাকাতির ঘটনায় উদ্ধার হওয়া ৪টি অস্ত্রই খেলনা!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়া ৩ ডাকাত আত্মসমর্পণের সময় যেসব অস্ত্র জমা দেন সেগুলো খেলনার বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আত্মসমর্পণ করেন তিন ডাকাত। তখন তারা ‘তিনটি দেশীয় অস্ত্র’ জমা দিয়েছিল বলে জানিয়েছিল র‍্যাব।

এ ঘটনার বিষয়ে পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা দুইটার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করে ১০ জন ব্যাংক কর্মকর্তা ও ৬ জন গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের ক্যাশ হইতে ১৮ লাখ টাকা ডাকাতি করার সংবাদ পায় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে। এরপর ঢাকা জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটি ঘিরে রাখে।

আরও বলা হয়, ডাকাতদের সাথে মুঠোফোনে কথা বলে কোনো হতাহত ছাড়া তাদেরকে আত্মসমর্পন করাতে সক্ষম হন। আটককৃতদের নাম মো. লিয়ন মোল্লা ওরফে নিরব (পেশা ড্রাইভিং), মো. আরাফাত (ছাত্র) ও মো. সিফাত (ছাত্র)।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।