ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘদিন ডি এ তায়েবকে জিম্মি করে একাধিক অপরাধের সঙ্গে জড়িয়েছেন বর্ষা চৌধুরী!

টাইমস অব বাংলাদেশ
জানুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যুব মহিলালীগের নেত্রী বর্ষা চৌধুরী। বর্তমানে একাধিক বিয়ে করে সমালোচনার স্বীকার হয়েছেন তিনি। চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়াকে চতুর্থ বিয়ে করে আলোচনায় আসেন।

বিয়ের ৪ মাস পর কোর্টের মাধ্যমে আবার গোপনে বিয়ের কথা উঠে আসে বিনোদন সাংবাদিক আকাশ নিবিরের নাম। পরে বিয়ের বিষয়টি অস্বীকার করতেও দেখা যায় তাকে! যদিও তার নিজস্ব আইনজীবীর মাধ্যমে তা সরিয়ে রেখেছেন।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা ডিএ তায়েবকে ভাই পরিচয় দিয়ে নানান ভাবে মিথ্যা ভিত্তিহীন প্রভা কান্ড ছড়াতে দেখা যায় এই বর্ষা চৌধুরীকে। যাহা একটি অডিও প্রকাশ করেছেন সঙ্গীত শিল্পী সানী।

অন্যদিকে বিয়ের একমাস না যেতেই সঙ্গীত শিল্পী সানীকে গোপনে প্রেম বিয়ে ও অনৈতিক প্রস্তাব দেন তিনি এবং মুঠোফোনে অভিনেতা ডিএ তায়েবের নামে নানান মিথ্যা ভিত্তিহীন কথা ছড়ানোর অভিযোগ উঠে আসে তার নামে।

এ প্রসঙ্গে শিল্পী সানী বলেন, এই বর্ষা চৌধুরীর অনেক আগে গানের মাধ্যমে পরিচয় হয় আমার স্টুডিওতে। সেখানে একটি বিষয় নিয়ে আমার পা ধরে ক্ষমা চান। এরপর বিভিন্ন লোকজনের মাধ্যমে আইডি ডিজেবল করান তিনি। সানী আরও বলেন, আমার উপর প্রতিশোধ নিতে গেল ৪ ডিসেম্বর ২০২৪ এ আমাকে নানানভাবে ফুসলিয়ে বিয়ের প্রস্তাব এবং অনৈতিক প্রস্তাব দেন। এছাড়াও আমার কাছে অভিনেতা ডিএ তায়েবের নানান মিথ্যাচারের একটি অডিও প্রকাশ করলে আমি তা সোশ্যাল মিডিয়ায় সবাইকে অবগত করি। কিন্তু এই অডিওকে তিনি এআই বলে চালিয়ে দিবার চেষ্টা চালাচ্ছেন তিনি। যা খুবই দুঃখ আর লজ্জাজনক। এছাড়াও তার আরও একাধিক অডিও আমার কাছে সংরক্ষণ আছে।

বর্ষা চৌধুরীকে বর্তমানে বিয়ের দাবি করা বিনোদন সাংবাদিক আকাশ নিবির জানান, চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়ার মামলা-হামলা-ঝামেলার সময় তার পাশে গিয়ে দাঁড়ালে পরবর্তীতে আমাকেও বিয়ে করে বিপদে ফালানোর চেষ্টা করছেন তিনি। আকাশ নিবির আরও জানান, গেল ২৯ অক্টোবর ২০২৪ এ তার নিজস্ব আইনজীবীর মাধ্যমে জাল বিয়ে আর কাজীর মাধ্যমে মোনাজাত পড়িয়ে আমার বাসায় গোপনে বাসর সারেন তিনি এবং জানান দেন পরবর্তী বিয়ে করবেন আরেক চলচ্চিত্র অভিনেতা ডিএ তায়েবকে। যে অডিও ইতিমধ্যে শিল্পী সানীর একটি গোপন অডিও প্রকাশে দেশ তোলপাড়।

বর্ষা চৌধুরী প্রসঙ্গে প্রযোজক হিমেল জানান, এই মেয়েটি এসিড দগ্ধ বলে বলে মানুষের একটা আবেগের জায়গা তৈরী করেছে। বাস্তবে অনেক খারাপ একটি মেয়ে এই বর্ষা চৌধুরী নামের মেয়েট। তাকে আমি চিনি আমার এক বন্ধু আইনজীবীর মাধ্যমে। তার দ্বিতীয় বিয়ে রুমি রহমানের সঙ্গে। পরে আমার বাসায় বাসর হয়েছিলো। বাসায় দুই-তিনদিন রান্না করেও খাইয়েছি তাদের। এরপর একদিন বাবার অসুস্থতার কথা বলে ৩০ হাজার টাকা ধার নিয়ে পালিয়ে যান তিনি। আজকাল বলে বলে টাকা পরিশোধ না করে ফোন বন্ধ করে তিন বছর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে যখন রাসেল মিয়ার সঙ্গে বিয়ের কথা জানতে পারি তখন অল্প অল্প করে সেই টাকা পরিশোধ করে বাকি পাঁচ হাজার টাকা এখনো দেননি তিনি!

ইতিমধ্যে বর্ষা চৌধুরীর নামে দুইটি হত্যা মামলার হদিস পাওয়া গেছে। একটি তৃতীয় স্বামী গলা কেটে হত্যা ও রামপুরা ফ্যাসিস্ট সরকারের জ্বালাও পোড়াও হত্যায় মামলায় হাতিরঝিল থানায় মামলাটি চলমান রয়েছে। এছাড়াও ধানমন্ডি মডেল থানাসহ একাধিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় একাধিক সাধারণ ডায়েরি কথাও জানা গেছে।

গেল কয়েক বছর ডিএ তায়েবকে ব্লাক মেইল করে করে একাধিক অপরাধের সঙ্গে জড়িয়েছেন বলেও জানা গেছে। কখনও টাকা পয়সা আত্মসাৎ, আবার কখনো স্বর্ণ চুরির আবার কখনো জুতা চুরির অভিযোগ উঠে এসেছে তার নামে।

তবে সাংবাদিক আকাশ নিবিরের কাছে চিত্রনায়িকা আনহা তামান্নার একটি গোপন ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন তিনি। যেটার মাধ্যমে ডিএ তায়েবকে দিনের পর দিন জিম্মি করে নানান অপরাধে পার পেয়ে যাচ্ছেন এই বর্ষা চৌধুরী।

এ নিয়ে কথা চিত্রনায়িকা আনহা তামান্না মুঠোফোনে জানান, তাকে মূলত আমার সাবেক স্বামী ভিডিওটি দিয়ে আমাদের সবাইকে দিনের পর দিন জিম্মি করে অনেক মোটা অঙ্কের টাকা নিয়েছেন তিনি। আমার বিয়ে হয়েছে। আমি বর্তমানে গর্ভ অবস্থায় রয়েছি। এ সকল বিষয়ে আর কিছু জানিনা আমি।

ধানমন্ডি মডেল থানায় বর্ষা চৌধুরীর নামে একটা প্রতারণার সাধারণ ডায়েরি করেছে পিয়াল নামের একজন। তার ভাষ্যমতে, একটি মেলার জন্য চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও নায়িকা অপু বিশ্বাসের নাম দিয়ে প্রায় ৭ লক্ষ আত্মসাৎ এর কথা জানা গেছে। যা ইতিমধ্যে তিনটি মামলা করবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।