ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

হবু স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে ভক্তদের চমক দিলেন তাহসান

টাইমস অব বাংলাদেশ
জানুয়ারি ৪, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

হবু স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে ভক্তদের চমক দিলেন তাহসান

নিজেই যেন নীরবতা ভাঙলেন তাহসান। সোশ্যাল মিডিয়ায় তরুণীর সঙ্গে একটি ছবি নিয়ে চলমান আলোচনার মাঝেই কিছুটা ব্যাখ্যা দিলেন তিনি। ফেসবুককে বেছে নিলেন নিজের বক্তব্য প্রকাশের মাধ্যম হিসেবে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় তাহসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন:“কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

ছবিতে রোজাকে দেখা গেছে অফ-হোয়াইট শাড়িতে সজ্জিত। অন্যদিকে, তার শাড়ির পাড়ের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঞ্জাবি পরেছেন তাহসান।

এর আগে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে গুঞ্জন ওঠে, তাহসান বিয়ে করেছেন। তবে তখনই গণমাধ্যমকে তিনি জানান, বিয়ের আনুষ্ঠানিকতা এখনও সম্পন্ন হয়নি।

জানা গেছে, রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষে কসমেটোলজি লাইসেন্স নিয়ে নিউইয়র্কের কুইন্সে “রোজাস ব্রাইডাল মেকওভার” নামে একটি প্রতিষ্ঠান চালু করেন।

উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে তাহসান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে ২০১৩ সালের ৩০ জুলাই জন্ম নেয় এক কন্যাসন্তান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর তারা বিচ্ছেদের ঘোষণা দেন।

আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।