ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

শাকিব খান ৫০ লক্ষ টাকাতেও ফিরিয়ে দিলেন প্রযোজককে!

টাইমস অব বাংলাদেশ
জুন ৫, ২০২০ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নির্মাতা মালেক আফসারী ও চিত্রনায়ক শাকিব খান সবশেষ উপহার দিয়েছেন ‘পাসওয়ার্ড’ সিনেমাটি। ছবিটি মুক্তির পর বেশ ব্যবসা সফলতা পেয়েছিল। এরপর তাকে নিয়ে ‘হ্যাকার’ নামে নতুন ছবির ঘোষনা দেন। তবে তার আগে নিজের প্রযোজনায় এই পরিচালক জানালেন নতুন খবর।

খুব শীগ্রই শাকিব খানের পক্ষ থেকে আগামী ২ বছরে দেশিয় চলচ্চিত্রের টেকনিশিয়ানদের নিয়ে ২০ টি ছবির ঘোষণা আসবে। সেখানে প্রথম ছবিটি নির্মাণের জন্য তৈরী হন এই গুণি পরিচালক মালেক আফসারি। এমন খবরটি টাইমস বাংলাদেশকে মুঠোফোনে জানিয়ে তিনি বলেন, ‘আজ শাকিব খানের সাথে আমার প্রায় ১ ঘন্টা কথা হয়েছে। আমরা সকল ছবির জন্য তৈরী থাকলেও বর্তমান প্রেক্ষাপটে নায়িকা সংকটি আছি। তিনি হঠাৎ জানান, বাংলাদেশি এই সুপারস্টার তারকার জন্য আমার নায়িকা লাগবে! তবে এখন পর্যন্ত ছবির নাম খুঁজে পাননি বলেন জানান এই মাস্টার মেকার পরিচালক।

টাইমস বাংলাদেশে শাকিব খানের “কান কথা” শীর্ষও শিরোনাম নিয়ে এ পরিচালক বলেন, ‘ইদানিং ৬০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার একটি বির্তকে ‘কান কথা শুনবো না, কাজ করবো, ভাত খাবো’ বলে এই কথাটি সাফ সাফ জানিয়ে দেন।

তার ভাষ্যমতে, এক পরিচিত প্রযোজক শাকিব খানকে আমার সামনে ৫০ লক্ষ টাকা দিতেও রাজি হয়েছে। সেখানে প্রযোজকের এক বান্ধবীকে নায়িকা বানানাের কথা তুললে তাকে সরাসরি নাখোজ করে দেন এই সুপারস্টার নায়ক। কিন্তু সেই প্রযোজকের কাজ আর না হলেও, বর্তমানে শাকিব খানের এসকে ফিল্মস থেকে ২০ টি ছবির নির্মাণের কথা জানানো হয়। তবে ছবিতে শাকিব খান থাকলে তার বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয়। এই নতুন ছবিগুলিতে দেখা যেতে পারে একাধিক নতুন নতুন নায়িকাদের। আর এ উপলক্ষে খোঁজা হতে পারে নতুন নায়িকা।

উল্লেখ্য, দুর্বল ঢাকাই চলচ্চিত্রের কোমর ভেঙে দিয়েছে করোনা ভাইরাস। অনেক প্রযোজক করোনা সংকট দূর না হওয়া পর্যন্ত ছবি বানাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রভাব শীর্ষ নায়ক শাকিব খানের উপরেও পড়েছে। পাসওয়ার্ড ব্যবসায়িকভাবে সফল হওয়ার পর হাফ ডজন চলচ্চিত্রে অভিনয়ে চুক্তিবদ্ধ হয় এবং দুইটি চলচ্চিত্র মুক্তি অপেক্ষায় রয়েছে। তবে করোনায় সিনেমা হল বন্ধ থাকায় ঈদের সিনেমায় শাকিব যে সাফল্যের দেখা পেয়ে থাকেন এবার সেটিও হয়ে ওঠেনি।

 

বিস্তারিত এই লিংকে

https://youtu.be/ZzLLpLpvRp8

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।