ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

মালেক আফসারি জানালেন শাকিব খানের নতুন ছবির নাম “শাকিবিয়ান”

টাইমস অব বাংলাদেশ
জুন ৯, ২০২০ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

শাকিব ভক্তদের জন্য এক নতুন খবর দিলেন পরিচালক মালেক আফসারি। ছবির নাম “শাকিবিয়ান”। এই নামটি নেয়া হয়েছে মালেক আফসারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সেরা কমেন্ট বক্স থেকে। এতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের সুপারস্টার তারকা শাকিব খানকে। ছবিটির প্রযোজনা করবেন “উজ্জীবিত বাংলাদেশ” নামক নতুন প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমাটির নাম প্রসঙ্গে পরিচালক মালেক আফসারি বলেন, ‘এই ছবির গল্প, চিত্রনাট্য আগেই করা হয়েছে। করোনার জন্য শুটিং পিছানো হয়েছে। তবে নাম নিয়ে বেশ চিন্তায় ছিলাম। পরে আমার অফিসিয়াল চ্যানেলে ছবির নামটি সর্ম্পকে জানতে চাইলে ভক্তরা একাধিকবার এই নাম পছন্দ করেছেন। যারা নামটি পছন্দ করেছেন তাদের মধ্য থেকে লটারি করে সেরা একজন “শাকিবিয়ান” ভক্তকে শুটিং নিয়ে এসে শাকিব খানের সাথে দেখা করা সুযােগ করে দিব।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আবদুল্লাহ জহির বাবু ছবিটির চিত্রনাট্য লেখা শেষ করেছেন। খুব শিঘ্রই এর শুটিং করার পরিকল্পনা থাকলে এখন অপেক্ষা শুধু করোনা পরিস্থিতি নিয়েই। অন্যদিকে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও একটি সিনেমার শুরুর কথা রয়েছে। আমার সকল সিনেমার সব তথ্য জানতে সবাইকে চোখ রাখতে হবে আমার নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়াও ভক্তদের করােনা পরিস্থিতিতে ঘরে থাকার আহবান জানান। তার ভাষ্যে, এই পরিস্থিতি সুস্থ হলেই দেশিয় সিনেমার নতুন প্রাণ পাবে বলে তিনি জানান।’

উল্লেখ্য, সর্বশেষ মালেক আফসারি পরিচালনায় শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত “পাসওয়ার্ড” ছবিটি দর্শকদের ব্যাপাক হারে সাড়া ফেলে। অন্যদিকে মালেক আফসারী ১৯৮০-এর দশকের প্রথম দিকে সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পিয়াসী মন চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে তিনি চলচ্চিত্রে আগমন করেন। এরপর তিনি লুটেরা ছবির কাহিনি রচনা করেন এবং কার পাপে ছবির সংলাপ রচনা করেন। ১৯৮৩ সালে ঘরের বউ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

https://youtu.be/ZzLLpLpvRp8

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।