ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০১৯
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীয়ায় মহিষের আক্রমণে নিহত ১, আহত ৩


নভেম্বর ১১, ২০১৯ ৩:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের গরুর হাটে মহিষের আক্রমণে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। রবিবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম শামছুল হক (৭০)। সে উপজেলার উত্তর জোরবাড়ীয়া গ্রামের মৃত অহেদ আলী মন্ডলের পুত্র।

আহতরা হলেন, জুলহাস (৫০), মুকুল (৪২) সানোয়ার হোসেন (৬৫)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা সদরে মহিষ আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, উপজেলা সদরের গরুর হাটে শফিক ও চানু নামের দুই কসাই একটি বড় আকৃতির মহিষ জবাইয়ের আগে নিয়ে গেলে মহিষটি এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। এ সময় মহিষের আক্রমণে শামছুল হক নিহত হন এবং ৩ জন আহত হন। এছাড়াও মহিষের গুঁতায় একটি অটোরিকশার সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।
মহিষটি ধরতে ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে বলে জানান ফুলবাড়ীয়া থানার অফিসার (ওসি) ইনচার্জ ফিরোজ তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।