ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন, সিরিয়া মুক্ত ঘোষণা বিদ্রোহীদের

টাইমস অব বাংলাদেশ
ডিসেম্বর ৮, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিরিয়া মুক্ত ঘোষণা বিদ্রোহীদের

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধাদের রাজধানী দামেস্ক দখলের মুখে আজ রোববার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে তিনি দেশ ত্যাগ করেন।

বাশার আল-আসাদ ২৪ বছর ধরে ক্ষমতায় ছিলেন। তাঁর আগে তাঁর বাবা, হাফিজ আল-আসাদ, টানা ২৯ বছর সিরিয়া শাসন করেছিলেন। বাশার আল-আসাদের দেশ ছাড়ার মধ্য দিয়ে সিরিয়ায় ৫৩ বছরের আল-আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে।

আরও পড়ুন: শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মাউশির বক্তব্য

সম্প্রতি বিদ্রোহীরা আলেপ্পো, হোমসসহ সিরিয়ার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেয়। ধাপে ধাপে তাঁরা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হতে থাকেন। গত রাতে তাঁরা দামেস্কের উপকণ্ঠে পৌঁছে যান এবং আজ সকালে শহরে প্রবেশ করেন।

বাশার আল-আসাদের বিদেশে পালানোর পর বিদ্রোহীরা দামেস্ক ও সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘মুক্ত’ বলে ঘোষণা করেন।

আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট

জাতীয় থেকে আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।