ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি

টাইমস অব বাংলাদেশ
ডিসেম্বর ৩, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি

দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছেন, “উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে রক্ষা করতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি।” তবে কোন ধরনের হুমকি বা পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি জানাননি।

প্রেসিডেন্টের এই পদক্ষেপ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তার নিজের রাজনৈতিক দল পিপল পাওয়ার পার্টি পর্যন্ত এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। বিরোধী দলের নেতারা এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন।

আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট

জাতীয় থেকে আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।