ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে ইসরাইল

টাইমস অব বাংলাদেশ
নভেম্বর ২৮, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে ইসরাইল

আইসিসি গাজা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও হামাসের সশস্ত্র অংশের নেতা ইব্রাহিম আল-মাসরি যিনি মোহাম্মদ দেইফ নামেও পরিচিত, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপত্তি জানাবে দেশটি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে এ কথা জানানো হয়েছে বলে নেতানিয়াহুর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়।

নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি নোটিশ দিয়েছে ইসরায়েল। তারা আদালতে আপিল করার ইচ্ছা প্রকাশ করেছে ও গ্রেফতারি পরোয়ানার কার্যকারিতা বিলম্বিত করার দাবি জানাচ্ছে।

আদালতের মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, যদি আপিলের জন্য কোনো অনুরোধ জমা দেওয়া হয় তবে বিচারকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

আদালতের নিয়ম অনুযায়ী, তদন্ত বা প্রসিকিউশন এক বছরের জন্য স্থগিত করার প্রস্তাব গ্রহণ করতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া, একবার পরোয়ানা জারি হলে সংশ্লিষ্ট দেশ বা যার নামে পরোয়ানা জারি হয়েছে, তারা আদালতের এখতিয়ার বা মামলার গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জ করতে পারে।

আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট

জাতীয় থেকে আরও পড়ুন

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।