ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত ৫

টাইমস অব বাংলাদেশ
নভেম্বর ২৭, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত ৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলনরতদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান খানের কয়েক ডজন সমর্থক আহত হয়েছেন। আজ সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছেই এ ঘটনা ঘটে।

গতকাল থেকেই কারাবন্দী ইমরান খানের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদ অভিমুখে দলটির নেতা-কর্মীরা মিছিল এগুতে থাকেন। তবে আগে থেকেই ইসলামাবাদ অভিমুখের সড়কে ব্যারিকেড দেয় কর্তৃপক্ষ। পিটিআই সমর্থকদের গ্রেপ্তার ও পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপের খবরও আসে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, ইসলামাবাদে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ আশপাশের এলাকার সমস্ত স্কুল বন্ধ করে দিয়েছে। ওইসব এলাকা সামাজিক যোগাযোগ মাধ্যমও ধীরগতির হয়ে গেছে।

গত ১৩ নভেম্বর ইমরান খান এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। তিনি এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ২৬তম সংশোধনী বাতিল ও জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনঃপ্রতিষ্ঠার জন্য এই প্রতিবাদ।

আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট

জাতীয় থেকে আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।