প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া
রাজধানীর কাওরান বাজারে গতকাল ২৪ নভেম্বরে, প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করে।
বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। এ জন্য তাদের তওবা করাতে এই জিয়াফত কর্মসূচি করা হচ্ছে। এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
প্রথম আলোর এক সংবাদকর্মী জানান, বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। প্রথম আলোর কর্মীরা সবাই অফিসের ভেতরে অবস্থান করছেন। একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে।
এ ঘটনাট সূত্র ধরে, আজ বরিশালে প্রথম আলো কার্যালয়ের সামনে শুরু হয় বিক্ষোভ কর্মসূচী। বিক্ষোভ কারীরা মিছিল করে প্রতিবাদ জানায়। পরে তারা প্রথম আলোর পত্রিকা পুড়িয়ে কর্মসূচী অব্যাহত রাখে।
প্রসঙ্গত, গত বৃহস্পতি ও শুক্রবার প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে একদল বিক্ষোভকারী। বাংলাদেশের জনগণের ব্যানারে বিক্ষোভকারীরা ডেইলি স্টারের সামনে জুমার নামাজও আদায় করে। কর্মসূচিতে অংশগ্রহণকারী বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীর দাবি, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন।
ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে বলে বিক্ষোভকারীরা দাবি করেন।
আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট
জাতীয় থেকে আরও পড়ুন
