ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ বড় বিক্ষোভের প্রস্তুতি ,ঠেকাতে তোড়জোড় সরকারের

টাইমস অব বাংলাদেশ
নভেম্বর ২৩, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ২৪ নভেম্বর বড় বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার। ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে পিটিআই তাদের নেতা-কর্মীদের পুরোপুরি প্রস্তুতি নিতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করছে। সরকার ও পিটিআইয়ের মুখোমুখি অবস্থান নিয়ে ইতিমধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ

পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভ নিয়ে উত্তেজনার মুখে ইসলামাবাদ ও পেশোয়ার হাইকোর্ট গতকাল বৃহস্পতিবার এ বিক্ষোভকে ‘অবৈধ’ ঘোষণা করতে যাচ্ছেন।

ইসলামাবাদ হাইকোর্টে দাখিল করা এক পিটিশনে পিটিআইয়ের অবৈধ এ বিক্ষোভ সমাবেশ বন্ধ করার আদেশ চাওয়া হয়েছে। আবেদনকারী দাবি করেছেন, এ বিক্ষোভ দেশের ঐক্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আবেদনে বলা হয়েছে, অনুমতি ছাড়াই এ ধরনের প্রতিবাদ বোঝায় দেশে কোনো আইন নেই।

পিটিআইয়ের জন্য করো অথবা মরো এ বিক্ষোভ বন্ধে সরকার ইতিমধ্যে ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবে ইন্টারনেট ও মোবাইল সেবা আংশিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

সরকারের পক্ষ থেকে বিক্ষোভ বন্ধে ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর বাইরে বাড়তি পুলিশ প্রস্তুত রাখা হয়েছে।

২৭ সেপ্টেম্বরের পিটিআইয়ের বিক্ষোভের কারণে সন্ত্রাসবিরোধী মামলায় ইমরান খানকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়।

আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট

জাতীয় থেকে আরও পড়ুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।