ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

জুয়া নিয়েও তুমুল সমালোচনায় নুসরাত ফারিয়া!

টাইমস অব বাংলাদেশ
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

জুয়া নিয়েও তুমুল সমালোচনায় নুসরাত ফারিয়া!

সবাই মিলে খেলব, আনন্দ করে ফিরব, সাবধানে খেলে যাব…’ গানের সঙ্গে নেচেছেন তিনি। এই জুয়া নিয়েও তুমুল সমালোচনা হয় এ অভিনেত্রীকে নিয়ে। দেশের শোবিজ অঙ্গনে নুসরাত ফারিয়াকে পাওয়া না গেলেও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সরব দেখা যায় তাকে।
নুসরাত ফারিয়া অনেক দিন ধরেই দেশে নেই। চলতি বছর জাতীয় নির্বাচনের পর থেকে আর কোথাও দেখা যাচ্ছে না।

না কোনো সিনেমায়, না কোনো অনুষ্ঠানে। তবে তাকে পাওয়া গেছে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে, যা দেখে বিস্মিত হয়েছেন তার পরিচিত ও ভক্তদের অনেকে! সম্প্রতি সেই অ্যাপের প্রচারণামূলক গানে নাচ করতে দেখা গেছে তাকে। এই সামাজিক মাধ্যমে নিয়মিত হালনাগাদ পোস্ট দেন তিনি। সাম্প্রতিক সময়ে তার পোস্ট করা একাধিক ছবি দেশের বাইরের। অবশ্য তার একাধিক ঘনিষ্ঠমাধ্যম এমনটাই জানাচ্ছিলেন যে, ফারিয়া দেশের বাইরেই আছেন।

কদিন আগেই নতুন করে গুঞ্জন ছড়ায় কলকাতার ‘প্রতীক্ষা’ নামের একটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। যে ছবিটি তাসনিয়া ফারিণ করতে পারছেন না, সেটিই নুসরাত ফারিয়া করবেন। এমনই একটি খবর ছড়িয়ে পড়ে। এর পেছনে যুক্তিও ছিল। ফারিণ ভিসা জটিলতার কারণে যেতে পারছেন না ভারতে। আর নুসরাত ফারিয়ার ভিসা রয়েছে।

তাছাড়া কলকাতার শোবিজ অঙ্গন পরিচিত। করেছেন একাধিক চলচ্চিত্র। ফলে পরিচিত অঙ্গনে দেবের সঙ্গে বাংলাদেশের নুসরাত ফারিয়াই মানানসই নির্বাচন। কিন্তু এ বিষয়ে দেবের সিনেমাটির প্রযোজক অতনু রায় চৌধুরী কলকাতার পত্রিকাকে বলেন, ‘তাসনিয়ার মতো নুসরাতও বাংলাদেশের অভিনেত্রী। প্রথম জন ভিসার কারণে আসতে না পারলে দ্বিতীয় জনেরও তো একই সমস্যা! তিনিই বা কী করে আসবেন?’

ফলে বাংলাদেশের কোনো নায়িকাকে তাই ছবির জন্য নিচ্ছেন না তারা। এমনটা শোনা গেলেও একাধিক মাধ্যম জানাচ্ছে নুসরাত ফারিয়া দেশের বাইরে ঘুরছেন, ফলে তার পক্ষে ভারত যাওয়া সহজ। তাই ছবিটি করতেও পারেন তিনি। তবে নুসরাত ফারিয়া কোথায় রয়েছেন এ প্রশ্নও বরাবরই আসছে। নুসরাত ফারিয়া নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন। ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবির পর্দায় তিনি হয়েছিলেন শেখ হাসিনা। এটাই তার করা শেষ ছবি।

নিহত তোফাজ্জল হলেন ইমরান হা-শো নিহত তোফাজ্জল হলেন ইমরান হা-শো!

 

নুসরাত ফারিয়ার সঙ্গে যোগাযোগ করলে বলেন, ‘দেশের বাইরে আছি, ভালো আছি। মাসখানেক আগে বিদেশে বেড়াতে এসেছি।’

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’ ভারতের পশ্চিমবঙ্গের ছবিতে কাজ করেছেন তিনি। বাংলাদেশে তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’।

এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন। সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিও এবং আইটেম গানেও দেখা গেছে তাকে। ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন নুসরাত ফারিয়া।

আন্তর্জাতিক    

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।