ঢাকাবৃহস্পতিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

 মহামারীময় বেদনা ধারণ করে কাব্যগ্রন্থ ‘মৃত্যু আমাদের প্রতিবেশী’

টাইমস অব বাংলাদেশ
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

কবি যোবায়ের শাওন মহামারীর এই সময়ে লেখক-পাঠক-প্রকাশকের অংশগ্রহণে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো ‘মৃত্যু আমাদের প্রতিবেশী’ শীর্ষক কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। গতানুগতিক ধারার বাইরে আয়োজিত এই অনুষ্ঠানে পাঠকদের সাথে আলোচনায় অংশ নেন কাব্যগ্রন্থটির কবি যোবায়ের শাওন, কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত, কবি ও প্রকাশক মনিরুল মনির, তথ্যচিত্র নির্মাতা ও অনুবাদক আশফাকুল আশেকীন, বই বিপণন প্রতিষ্ঠান বেঙ্গল স্টোরিজের সিইও আল আমিন রুমী, সুরজিত সরকার, মাহমুদা স্বর্ণাসহ অংশগ্রহণকারী পাঠকবৃন্দ। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে অনলাইনেই মোড়ক উন্মোচন করা হয় বইটির। একজন স্পর্শকাতর মানুষের বয়ানে মহামারীকালীন অস্থিরতা, ব্যক্তি ও সমাজের পারস্পারিক সম্পর্কের টানাপোড়েন, সামাজিক ও মানবিক সংকট প্রতিটি কবিতায় উঠে এসেছে। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে খড়িমাটি প্রকাশনী।

গ্রন্থটি প্রকাশের বিষয়ে কবি ও প্রকাশক মনিরুল মনির বলেন, মহামারী আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। বদলে দিয়েছে মানুষের সাথে মানুষের সম্পর্ক। এই বদলে যাওয়া সম্পর্কগুলোকে কবিতায় তুলে ধরেছেন কবি যোবায়ের শাওন। আমি মনে করি, কবিতাগুলো পাঠকদেরকে মহামারীর নিয়ে ভাবতে ও মহামারীর এই সংকট মোকাবেলায় একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরিতে সহায়তা করবে। এই সমাজ ও সময়কে বোঝার জন্য ‘মৃত্যু আমাদের প্রতিবেশী’ খুবই গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হতে পারে। কাব্যগ্রন্থটি সম্পর্কে কবি যোবায়ের শাওন বলেন, মহামারী আমাদের সকলের জন্যই একটা নতুন অভিজ্ঞতা। এই একটা আকষ্মিক পরিস্থিতি মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে পৃথিবীর সম্পর্ক কেমন আমূল বদলে দিয়েছে।

আমরা দেখেছি অসুস্থ মাকে রেখে সন্তানকে চলে যেতে, দেখেছি হাজার হাজার মানুষের উপার্জনহীন হয়ে যেতে, পরিজন হারিয়ে মানুষের হাহাকার-অসহায়ত্ব তো প্রতিদিনের ‘স্বাভাবিক’ বিষয় এখন। এই বিষয়গুলো নিয়েই নির্মিত হয়েছে এক একটি কবিতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।