ঢাকাসোমবার , ১ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

লাদাখ সীমান্তের খুব কাছে উড়ছে চীনা যুদ্ধবিমান

টাইমস অব বাংলাদেশ
জুন ১, ২০২০ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি ভারত ও চীনের সঙ্গে কয়েকটি সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এসব কারণে লাদাখ সীমান্তে দুই দেশেরই সেনাবাহিনী ভারি অস্ত্র-শস্ত্র মজুত করেছে। এমন উত্তেজনার মধ্যেই চীনা পিপলস লিবারেশন আর্মি পূর্ব লাদাখের সীমান্তের ৩০-৩৫ কিলোমিটারের কাছেই যুদ্ধবিমান উড়াচ্ছে। তবে ভারত বলছে, চীনা যুদ্ধবিমানের ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র সংবাদ সংস্থা এএনআইকে বলে, এই মুহূর্তে ১০-১২টি চীনা যুদ্ধবিমান সীমান্তের কাছে অবস্থান করছে এবং ভারতীয় অঞ্চলের কাছাকাছি উড্ডয়ন কার্যক্রম চালাচ্ছে। জে-১১ ও জে-৭ যুদ্ধবিমানের চলাচলের ওপর আমরা তীক্ষ্ণ নজর রাখছি।

হোটান ও গারগুনসা বিমান ঘাঁটিতে জড়ো করা হয়েছে চীনা যুদ্ধবিমান, এসব ঘাঁটি আমাদের ভূখণ্ড লাদাখ অঞ্চল থেকে ৩০-৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

সূত্র বলছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভারতীয় সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে এসব ঘাঁটি অবস্থিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।