ঢাকাশনিবার , ৩০ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আটক করেছে ইসরায়েল

টাইমস অব বাংলাদেশ
মে ৩০, ২০২০ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

মুসলিম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম ইকরামা সাঈদ সাবরিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। গতকাল শুক্রবার বায়তুল জেরুজালেমে অবস্থিত তার বাসভবনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইমাম সাবরিকে পশ্চিম জেরুজালেমের আল কাশলা থানায় নেওয়া হয় বলে জানিয়েছেন তার পরিবারের এক সদস্য।

এদিকে আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিবকে আটকের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, খতিব ইকরামা সাবরিকে গ্রেপ্তারের মাধ্যমে আল-আকসা মসজিদে প্রবেশ ও ইবাদতের অধিকার লংঘন করা হয়েছে। মুসলিমদের এ অধিকারের ওপর আঘাত হানা হয়েছে।

তিনি বলেন, খতিবকে গ্রেপ্তারের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসল্লিশূন্য করারও চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চলছে। এছাড়া ইসরায়েল করোনার অজুহাতে বায়তুল মুকাদ্দাসকে নিয়ে আরও নানা ষড়যন্ত্র চালাচ্ছে। এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

এই হামাস নেতা বলেন, আল-আকসা মসজিদ রক্ষায় বিশ্বের সব মুসলিম দেশের ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। তাদের সবার উচিত এ ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করা। তিনি সব মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের এ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।