ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে বিধ্বস্ত বিমান

টাইমস অব বাংলাদেশ
মে ২২, ২০২০ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি উড়োজাহাজ করাচির মডেল কলোনি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। ওই বিমানটি করাচির উদ্দেশে লাহোর থেকে ১০৭ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল।যাত্রীদের কেউ বেঁচে রয়েছেন কি না, সে ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি।

পিআইএ’র মুখপাত্র আবদুল সাত্তারের বরাত দিয়ে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, লাহোর থেকে ছেড়ে আসা ফ্লাইট এ-৩২০ করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার কয়েক মিনিট আগে কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই ফ্লাইটে ৯৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন।

এই বিমানে থাকা যাত্রীদের নামের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ)। এই তালিকায় ৮৫ জনের নাম প্রকাশ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।