ঢাকাসোমবার , ১৮ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

সাইকেলে করে ভাতার টাকায় অসহায়দের মাঝে খাবার দিচ্ছেন মুক্তিযোদ্ধা

টাইমস অব বাংলাদেশ
মে ১৮, ২০২০ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক নিজের মুক্তিযোদ্ধার ভাতার টাকায় করোনা মোকাবিলায় গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন। ১৭ মে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাইকেল নিয়ে এবং কাঁধে উপহার সামগ্রির ব্যাগ নিয়ে বাড়িগ্রাম গ্রামের প্রায় অর্ধশত অসহায় দরিদ্র মানুষদের বাড়িতে উপহার ও নগদ টাকা পৌঁছে দিয়েছেন তিনি। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক বলেন, করোনার এই মহাদূর্যোগে অনেকের ঘরে খাবার নেই। তাই সবাইকে নিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করার উদ্দেশ্যে প্রায় অর্ধশত পরিবারকে বাজার সদাই সহ নগদ টাকা পৌছে দিয়েছি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যেভাবে আমরা সবাই জীবন বাজি রেখে ৯ মাস যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছিলাম। আবার আমারা যদি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ডাকা সাড়া দিয়ে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকি তাহলেই এই করোনা মোকাবিলায়ও আমরা জয়ী হতে পারবো। পাশাপাশি দেশের সকল বিত্তবানরা যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে মানবতার হাতকে প্রসারিত করে তবে অসহায় দরিদ্র মানুষেরাও আর পেটের দায়ে ঘরের বাইরে বের হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।