ঢাকারবিবার , ১৪ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে তিন সন্তান প্রসব, বাবার কপালে চিন্তার ভাঁজ

টাইমস অব বাংলাদেশ
জুন ১৪, ২০২০ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় সোনিয়া বেগম (২৪) নামে এক নারী একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। শুক্রবার রাত ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপতালে তিন সন্তানের একটি নরমালে ও দুইটি অস্ত্রপাচারে (সিজার) জন্ম হয়। তিন সন্তানের দুইটি ছেলে ও একটি মেয়ে। পারিবারিক সূত্র জানায়, সোনিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের কৃষক জুয়েল মিয়ার স্ত্রী।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে, তিন সন্তানের দুই ছেলের ওজন ২ কেজি করে ও এক মেয়ের ওজন ১৮০০ গ্রাম। তাদের মায়ের শারীরিক অবস্থা ভালো হলেও তিন সন্তানের অবস্থা ভালো নয়। নবজাতক তিনটির বাবা জুয়েল মিয়া জানায়, অন্তঃসত্ত্বা অবস্থা স্ত্রীকে কিশোরগঞ্জের ভৈরবের একটি প্রাইভেট হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।

গতকাল স্ত্রীর প্রসব ব্যাথা দেখা দিলে সেখানকার ডাক্তারের পরামর্শে স্ত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। তিন সন্তানের একটি নরমালে ও দুইটি সিজারে প্রসব হয়। দরিদ্র কৃষক বাবা বলেন, ডাক্তারা জানিয়েছে তিন সন্তানের অবস্থা ভালো নয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করাতে হবে। কিন্তু আমার কাছে যা টাকা ছিলো সব খবচ হয়ে গেছে। তিন সন্তানের চিকিৎসার ব্যয় মেটানোর মতো অর্থ নেই বলে জানান তিনি। সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতা কামনা করেন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন সন্তানের মা’কে রক্ত দিতে আসা মো. শ্যামল জানায়, এই প্রথম কারো জীবন বাঁচাতে রক্ত দিলাম। তিন সন্তানে মা’কে রক্তদানের অনুভূতিটা ছিলো অসাধারণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।