ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ইউনাইটেডের করোনা ইউনিটের আগুনে মৃত ৫

টাইমস অব বাংলাদেশ
মে ২৮, ২০২০ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ পাঁচজন করোনারোগীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ জানান, মূল ভবন থেকে আলাদা করে নির্মিত চার রুমের আইসোলেশন ইউনিট গড়ে তুলে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চারজন পুরুষ ও এক নারী ছিলেন। তারা করোনা আক্রান্ত কিনা তা এখনো নিশ্চিত হইনি। তারা আইসোলেশনে ছিলেন। আহত আর কেউ নেই।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।