ঢাকাবুধবার , ২৭ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

শিল্পী‌দের সেবায় “‌মিউ‌জিক ইন্ডা‌স্ট্রি ওয়েলফেয়ার এসোসিয়েশেন’’ মায়া

টাইমস অব বাংলাদেশ
মে ২৭, ২০২০ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

ক‌রোনা দু‌র্যোগ প‌রি‌স্থি‌তি‌তে দে‌শের কর্মহীন মানু‌ষের মত সব‌চে বে‌শি সঙ্ক‌টে প‌ড়ে‌ছে শিল্পীসমাজ। মু‌ক্তিযু‌দ্ধে ও যে‌কোন ক্রা‌ন্তিল‌গ্নে আশা জাগা‌নিয়া দুর্বার সঙ্গীত ও মানবতার জয়গান ক‌রে‌ছেন দে‌শের কন্ঠ‌সৈ‌নিক শিল্পীরা। তা‌দের ছাড়া চিত্তবি‌নোদন নিত্য‌দিন চ‌লেনা।

অথচ দে‌শের অ‌ধিকাংশ কন্ঠ‌শিল্পী, যন্ত্র‌শিল্পী, গীতিকার, সুরকার ও ক‌ম্পোজার, অ‌ভিনয়‌শিল্পী, সঞ্চালক ও আবৃ‌ত্তি‌শিল্পী স‌র্বোপ‌রি শিল্পাঙ্গ‌নের সকল ধর‌ণের শিল্পী তথা সংস্কৃ‌তিকর্মীরা আজ কর্মহীন।

লকডাউন অবস্থায় চরম মান‌বেতর জীবন যাপন কর‌ছে তারা। তা‌দের প্রা‌ণের আকু‌তি ও মানবতার দায়‌বোধ থে‌কে সমাজ‌সেবা অ‌ধিদফত‌রের সহকারী প‌রিচালক ও কন্ঠ‌শিল্পী, গী‌তিকার, সুরকার, বংশীবাদক ও Jalsa Music ইউ‌টিউব চ্যা‌নে‌লের কর্ণধার স‌ফি উ‌দ্দিন মিতুল এবং প্র‌তিভা মা‌ল্টি‌মি‌ডিয়ার কর্ণধার, যন্ত্র‌শিল্পী ও ব্যাবসায়ী সুমন রানা এই দুই বন্ধু সেবার মান‌সে “‌শিল্পী‌দের সেবায় আমরা” না‌মে এক‌টি মে‌সেনজার গ্রুপ খু‌লে শিল্পী‌দের সং‌যোগ ও খোঁজ খবর বাড়া‌তে থা‌কে ।

সবার সমন্ব‌য়ে ঢাকাসহ দে‌শের বি‌ভিন্ন অঞ্চ‌লের পাঁচ শতা‌ধিক শিল্পী‌দের তা‌লিকা প্রণয়ন ও সেবার কাজ শুরু করা হয়। ‌১ম ধা‌পে সমাজ‌সেবা অ‌ধিদফতরের সহায়তায় সহকারী প‌রিচালক ফজলুল ক‌রিম রু‌মির মাধ্য‌মে ঢাকার ২৫ জন‌ শিল্পী‌কে, একই প্র‌তিষ্ঠান হ‌তে ২য় ধা‌পে ৮৬জন শিল্পী‌কে এবং ৩য় ধা‌পে ২৩ মে সমাজ‌সেবা অ‌ধিদফত‌রের উপপ‌রিচালক স্বপন কুমার হালদার এর সহায়তায় সা‌জেদা ফাউ‌ন্ডেশন এর মাধ্য‌মে ১০২০ টাকা ক‌রে ৯৭ জন শিল্পী‌কে বিকা‌শের মাধ্য‌মে অর্থ সহায়তা প্রদান করা হয়।

কক্সবাজা‌রে সমাজসেবা অ‌ধিদফত‌রের উপপ‌রিচালক মো: ফ‌রিদুল আলম এর সহায়তায় ২০০০ টাকা ক‌রে ২২জন শিল্পী‌কে ৪৪ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়। চট্টগ্রা‌মে সমাজ‌সেবা অ‌ধিদফত‌রের উপপ‌রিচালক শহীদুল ইসলাম ও সহকারী প‌রিচালক ওয়াহীদুল আল‌মের সহয়তায় ‌১৫জন শিল্পী‌কে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ পর্যন্ত ঢাকা‌, চট্টগ্রাম ও কক্সবাজা‌রে ২৪৫ জন বি‌ভিন্ন ক্যাটাগরীর শিল্পী‌কে সহায়তা প্রদান করা হয়। শিল্পী‌দের তা‌লিকা প্রণয়ন, সহায়তা গ্রহণ ও বিতর‌ণে সম্পৃক্ত সবাই‌কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানা‌নো হয়।

শিল্পী‌দের কল্যাণ ও সেবায় এ কার্যক্রম অব্যাহত থাক‌বে। এই প্লাটফরম থে‌কে ঢাকাসহ বি‌ভিন্ন জেলার শিল্পী‌দের সেবা ও কল্যাণ, ঐকতান সৃ‌ষ্টি, মানসম্মত শিল্পকর্ম সৃজন, পাই‌রে‌সি বন্ধসহ ‌শিল্পাঙ্গ‌নের সা‌র্বিক উন্নয়‌নে “‌Music Industry Welfare Association” (MIWA) রূ‌পে আত্মপ্রকাশ কর‌ছে। শিল্পী‌দের সেবায় সরকার ও বিত্তবান‌দের এ‌গি‌য়ে আসার জন্য “মায়া’র পক্ষ থে‌কে আহ্বান ও অনু‌রোধ জানা‌নো হয়।

উল্লেখ্য, এ উ‌দ্যো‌গকে স্বাগত জা‌নি‌য়ে সহ‌যো‌গি হি‌সে‌বে যুক্ত হন শিল্পকলা একা‌ডেমীর সহকারী প‌রিচালক জনাব জা‌কির হো‌সেন ও প্রোগ্রাম অ‌ফিসার সরদার হীরক রাজা, ক‌বি ও লেখক মৃদুল রহমান, শিল্পী বেলাল খান, Rain Music এর কর্ণধার ও গীতিকার সো‌হেল মাসুদ, ‌শিল্পী আশরাফুজ্জামান মুকুল, গী‌তিকার ও সাংবা‌দিক আলী আশরাফ আখন্দ, মোনা‌লিসা স্টু‌ডিওর মা‌লিক ও শিল্পী ফ‌রিদ বঙ্গবা‌সি, না‌হিন আহসান, আসমা জাহান, আ‌শিষ, শামীম‌া, জোনাকী, ফরমান রেজা, নাজমা আক্তার,পলাশ শাও, ম্যা‌জিক বাউ‌লিয়ানার শিল্পী আকাশ দাশ রিঙ্কু প্রমূখ।

 

টাইমস বাংলাদেশ/ আকাশ নিবির

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।