ঢাকারবিবার , ২৪ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বীরগঞ্জে দশমিক ৯ ফাউন্ডেশন পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন

টাইমস অব বাংলাদেশ
মে ২৪, ২০২০ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় করোনা মোকাবেলায় ঈদ উপহার সামগ্রী দিয়েছেন দশমিক ৯ ফাউন্ডেশন। গতকাল শুক্রবার সকালে এই ফাউন্ডেশনের নির্দেশনায় অসহায় পরিবারের বাড়ীতে গিয়ে পৌঁছে দেওয়া হয় এসব ঈদ উপহার। কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক হতদরিদ্র, দিনমজুর, অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী দেওয়া হয়। প্রায় দেড়শতাধিক পরিবারকে চাল, আটা, ডাল, চিনি, সেমাই, সাবান কিনে ১৪০ প্যাকেট করে এ সব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

দশমিক ৯ ফাউন্ডেশন থেকে তাদের ফেসবুক পেজ থেকে একটি বার্তা লিখে জানান, “এই ক্ষুদ্র উপহার হয়তো আপনাদের পুরো চাহিদা মিটাবেনা, আপনাদের ঈদে আমরা শরিক হলাম মাত্র। দূরত্ব মানেই শুধু দূরে আসা নয়, দূরত্ব মানেই মানবিকতা ভুলে যাওয়া নয়।”

এছাড়াও আরও লিখে জানান, “তাই “আপনার ঘরে ত্রাণ নয়, ভালোবাসা পৌছে দিলাম। আলহামদুলিল্লাহ, এই প্রজেক্টে ১৪০ পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগিতে অংশগ্রহন করতে পেরেছি। প্রজেক্ট: “করোনার আহাজারি, দশমিকের নজরদারি”

উল্লেখ্য, এমন মানবিক কাজের জন্য নিজ এলাকায় সাধারণ মানুষের বেশ প্রশংসা পেয়েছেন। নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উল-ফিতরের আনন্দ উপভোগ করার এমন উদ্যোগ তারা সব সময় চালিয়ে যাবেন বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।