ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে চাঁদ দেখা যায়নি, রবিবার ঈদ

টাইমস অব বাংলাদেশ
মে ২২, ২০২০ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে শুক্রবার সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৪ মে (রবিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। একই দিন ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের সৌন্দর্য।

করোনাভাইরাস মহামারির মধ্যে এবার উদযাপিত হবে ঈদ। ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউনসহ বিধিনিষেধ জারি করেছে। ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সংযুক্ত আরব আমিরাতের সরকার একটি চাঁদ দেখা কমিটি গঠন করেছে। শুক্রবার সন্ধ্যায় আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক আয়োজনের কথা রয়েছে। তবে কমিটির সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ ঘোষণা দিয়েছে, শনিবার (২৩) হবে শেষ রমজান। রবিবার (২৪ মে) ঈদুল ফিতর পালিত হবে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরে শুক্রবার চাঁদ দেখা যায়নি। তাই এই দেশগুলোতেও রবিবার ঈদ উদযাপিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।