ঢাকাশুক্রবার , ২২ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

আবাসিক হোটেলে গোপনে কাপড়ের ব্যবসা!

টাইমস অব বাংলাদেশ
মে ২২, ২০২০ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

করোনভাইরাসের সংক্রমণ ছড়িয়ে ঠেকাতে মার্কেট বন্ধ রাখার কথা বললেও অনেকেই তা মানছেন না। ঠাকুরগাঁও জেলায় মার্কেট বন্ধ ঘোষণা করা হলেও পৌর শহরের চৌরাস্তার টাউন প্লাজার তৃতীয় তলায় আবাসিক প্রাইম হোটেলে কাপড় ও তৈরি পোশাক বিক্রির ঘটনায় অভিযান চালানো হয়েছে।

আজ শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন প্রাইম আবাসিক হোটেলের মালিক আব্দুস সালামকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি কাপড় ও তৈরি পোশাক রাখার কক্ষগুলো তালাবদ্ধ করার নির্দেশ দেন।

ইউএনও জানান, প্রাইম হোটেলের কক্ষগুলোতে ঈদ মার্কেটেরে মতো দেদারসে কাপড় বিক্রি চলছিল। ভবনের নিচে ও রাস্তায় থাকা ক্রেতাদের গোপনে তিন তলায় হোটেল কক্ষে গিয়ে কেনাকাটার জন্য প্রচার করাও হচ্ছিল।

এ ছাড়া অভিযানের সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।