ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় এক লাখ ৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত

টাইমস অব বাংলাদেশ
মে ২১, ২০২০ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের দরিদ্র দেশগুলোতে করোনাভাইরাস সংক্রমণের আকাশচুম্বী উল্লম্ফনে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অনেক উন্নত দেশ লকডাউন প্রত্যাহার করে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার প্রস্তুতির মাঝে বুধবার একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে বিশ্ব। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড এক লাখ ৬ হাজার মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার এই সংক্রমণ এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, এই মহামারিতে আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণণে ব্যর্থতা এবং চীনের পক্ষে কাজ করার অভিযোগে গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে জাতিসংঘের এই স্বাস্থ্য বিষয়ক সংস্থাকে থেকে বেরিয়ে যাওয়া এবং স্থায়ীভাবে তহবিল বন্ধের হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন টেড্রোস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান বলেন, তিনি জবাবদিহিতা করার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং এই মহামারি মোকাবিলার প্রক্রিয়ার পর্যালোচনা চালিয়ে যাবেন। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে এই ভাইরাসটির উৎপত্তি হওয়ার পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে বুধবার। এছাড়া মারা গেছেন ৩ লাখ ২৯ হাজার ছাড়িয়ে গেছে। সূত্র: এএফপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।