ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ মামলায় ফের আদালতে পরীমনি

টাইমস অব বাংলাদেশ
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ মামলায় ফের আদালতে পরীমনি

আজ (২২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকার আদালতে হাজিরা দেন চিত্রনায়িকা পরীমনি। সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় আলোচিত সমালোচিত নায়িকা পরীমনি সাক্ষ্য দিতে আদালতে হাজির হন। কিছুক্ষণের মধ্যে তার জবানবন্দি রেকর্ড করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে। সঙ্গে ছিলেন চিত্রনায়ক আদনান আজাদ।

মামলার আসামিরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। ২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই বছরের ২৯ নভেম্বর পরীমণির সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলায় নাসির, অমি এবং শহিদুল আলমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

জানা যায়, ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচ জনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরীমনি মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।

আরো নিউজ পেতে আপনি ভিজিট করুন আমাদের টাইম অব বাংলাদেশ ওয়েবসাইট

জাতীয় থেকে আরও পড়ুন

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।