ঢাকাশুক্রবার , ২৩ জুলাই ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

‘দৃষ্টি আনাম’ এর নতুন চমক!

টাইমস অব বাংলাদেশ
জুলাই ২৩, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংগীতে বর্তমান ট্রেন্ড এবং তরুণদের মধ্যে ম্যাশআপ গান গেয়ে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছেন কণ্ঠশিল্পী ‘দৃষ্টি আনাম’। এ বছরে বেশ কিছু নতুন মৌলিক গান এবং কাভার গান নিয়ে আসছেন সময়ের প্রতিশ্রুতিশীল সঙ্গীত পরিচালক মেহেদী বাপন। দৃষ্টি আনাম কে নিয়ে এটি তাঁর প্রথম কাজ হলেও গানটি নিয়ে তিনি বেশ আশাবাদী। এ বিষয়ে মেহেদী বাপন বলেন, ‘পুরনো বাংলা চলচ্চিত্রের কিছু জনপ্রিয় গানগুলো কে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে এ ম্যাশআপে।

আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। ইতোমধ্যে দৃষ্টি আনামের গাওয়া চারটি ম্যাশআপ কোটি ভিউয়ার পেরিয়েছে। এগুলো হলো-‘ওল্ড ভার্সেস নিউ ম্যাশআপ’, ‘ঈদ ম্যাশআপ ২০১৯’, ‘ভেলেন্টাইন ম্যাশআপ’ এবং ‘আমার গরুর গাড়িতে’। হাসান ইকবালের সাথে জুটি হয়ে গানগুলি গেয়েছেন তিনি। এছাড়াও ম্যাশআপের মধ্যে উল্লেখযোগ্য-‘লাভ ম্যাশআপ’ (২০২১) ‘ঈদ স্পেশাল ম্যাশআপ’, ‘বাংলা হিট ম্যাশআপ’, ‘সাউন্ডটেক হিটস’ ও ‘সিডি চয়েস হিটস’।

দুজন জুটি হয়েছেন তিনটি মৌলিক গানেও। এগুলো হলো-‘মন চাইছে’, ইচ্ছে এবং ‘রূপকথা’। ডা: রাতিম এর আয়োজনে ‘সারপ্রাইজ আনলিমিটেড’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।