ঢাকাশনিবার , ২০ ফেব্রুয়ারি ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

স্টুপিড বলায় একাধিক মামলা হচ্ছে শাকিব খানের নামে!

টাইমস অব বাংলাদেশ
ফেব্রুয়ারি ২০, ২০২১ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি আরটিভির প্রযোজনায় ‍”লিডার আমি বাংলাদেশ” নামক ছবিতে চুক্তিবদ্ধ অনুষ্ঠানে “স্টুপিড” শব্দ ব্যবহার করেন দেশিয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। যেখানে সকল সোস্যাল মিডিয়াসহ সকল জাতীয় পত্রিকা, অনলাইন “১০০ সিনেমার ঘোষণা, শাকিব বললেন ‘স্টুপিড’”। এমন শিরোনামের পরিপ্রেক্ষিতে একটি বিশ্বস্থসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানটি হওয়ায় প্রযোজক সেলিম খান তেমন কোন পদক্ষেপ নিতে পারেননি। তবে আগামী রবিবার তিনি এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একাধিক মামলার জন্য প্রস্তুত নিচ্ছেন বলে জানান এই সূত্র। তিনি আরও বলেন, যেখানে শাকিব খানের অ-সময়ে এই প্রযােজক তার পাশে দাঁড়িয়েছিলেন সেখানে তার মুখে “স্টুপিড” কথাটি সত্যি বেমানান। যেখানে গুনি থেকে শুরু করে অচ্ছল পরিচালকদের একটি সুবর্ণ সুযোগ এই প্রযোজক ১০০ সিনেমা দিয়ে নতুন করে আবার চাঙ্গা করতে চাচ্ছেন। সেখানে এই কথাটি খুবই লজ্জার আর দুঃখজনক।

গতকাল ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এসে তার বক্তব্যের সময় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে নায়ক শাকিব খান বলেন, সিনেমাটা এখন এমন হয়ে গেছে! মাঝে মাঝে এমন কিছু দেখি মিডিয়ার কল্যাণে! এমন এমন মানুষ এমন এমন উক্তি করে সিনেমার ব্যাপারে। সিনেমাটা এতো নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে, কি বলবো সেটা! উপরে থু থু দিলে তো নিজের গায়েই আসে। নিজের কাছেই লজ্জা লাগে। দেখেন বিশ্ব সিনেমার দিকে তাকিয়ে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকেও যদি তাকাই। ছোট ছোট সিনেমা ইন্ডাস্ট্রি ছিল। সেই টলিউড, পাঞ্জাবি, মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রি এখন পুরো পৃথিবীকে টক্কর দিয়ে সিনেমা বানাচ্ছে। তারা বলিউডকেও ছাড়িয়ে গিয়ে সিনেমা বানাচ্ছে। তাদের বাজেট ৩৫০-৪০০ কোটি টাকা। আর আমার দেশের সিনেমা নাকি ১০ লাখ, ২০ লাখে নেমে এসেছে। হোয়াট আ্য ফিল্ম ম্যান! কি চিন্তা ধারা। কি রকম ব্যাপার! এই কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেন শাকিব খান। বেশ রাগ করেই নায়ক বললেন, তারা বলছে, ভাই না খেয়ে মরছে তাদেরকে কাজ দিচ্ছি। তোমার কাজ দেয়ার কোনো দরকার নেই ‘স্টুপিড’। তুমি কে কাজ দেয়ার? আমার ১০০/৫০০ ছবির দরকার নেই। আমার একটি সিনেমা দরাকার। একটি ভালো সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক ফিডব্যাক দিতে পারে। আমি আমার অনেক সিনেমা মুক্তির পর শুনেছি, ভাই গত ছয় মাসে যত লস ছিল তা এক সিনেমা দিয়ে কাভার করে ফেলেছি। হলিউড, বলিউডে কত সিনেমা মুক্তি পায়, কিন্তু আমরা কটার নাম জানি। ভালো মানের যে সিনেমাগুলো হয় আমরা কিন্তু সেগুলোরই নাম জানি এবং আমরা গর্ব নিয়ে বলি দেখেছ কি বানিয়েছে!

উল্লেখ্য, ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। এতে বেজায় চটেছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান।‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিস্বাক্ষর করেন শাকিব খান ও শবনম বুবলী। এ সময় পরিচালক তপু খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সিনেমাটির শুটিং আগামী মার্চে শুরু হওয়ার কথা রয়েছে। শাকিব-বুবলী ছাড়াও এতে আরও অভিনয় করবেন মাসুম বাশার, মিলি বাশার, মুকিত জাকারিয়া প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।