ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে স্টার-সিনেপ্লাক্সে শাকিব খানের “শিকারী”

টাইমস অব বাংলাদেশ
নভেম্বর ৬, ২০২০ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

শাকিব খানের সব থেকে আলোচিত ছবি “শিকারী”। যে ছবির মাধ্যমে তাকে আবার দেশিয় চলচ্চিত্রে আবার নতুনভাবে আবার কােটি দর্শক তাকে হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয় দেশিও চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও এই ছবি থেকে বেশি ব্যবসা করেন। ‘শিকারী’ সিনেমাটি পরিচালনা করেছিলেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও কলকাতার জয় দেব মুখার্জি।

ছবিটি নিয়ে শুভ মহরতের দিনে শাকিব বলছিলেন, “আমি খুবই এক্সাইটেট এই কাজটি নিয়ে। আমি খুবই আশাবাদী। সিনেমার সুন্দর গল্প, সিনেমাকে নিয়ে দুই বাংলার যেমন পরিকল্পনা ও আয়োজন – সব কিছুই খুব যত্ন নিয়ে করা হচ্ছে। আমি আশা করি যতোগুলো যৌথ প্রযোজনার সিনেমা নির্মিত হয়েছে আমাদের দুই বাংলায় তার মধ্যে সবচেয়ে ব্যবসাসফল একটি সিনেমা হবে ‘শিকারী’।” কারণ তিনি হয়তো দর্শকের টেস্টটা বোঝেন বলে আজও নিজের জায়গা থেকে তিনি সরে দাঁড়াননি।

তিনি কেন কম ছবি করছেন? এমন প্রশ্নের জবাবে দেশিয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান টাইম অব বাংলাদেশ অনলাইনকে বলেন, ‘আমি কাজ করি শুধুমাত্র আমার দর্শকদের জন্য। যে কােন কাজ করার আগেই আমি গল্প, লোকেশন, গানসহ সব কিছুই ভালভাবেই দেখভাল করি। আমার কাছে তো প্রতিদিন অনেক গল্প আসে। আমাকে দিয়ে যদি তাদের ব্যবসা হয় তাহলে তো অনেক বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান কাজ করতে চাইবে সেটাই স্বাভাবিক। তবে কোন গল্প দর্শক আমার কাছে আশা করে সেটি তো আমি জানি। না হলে আমার পর এখন পর্যন্ত কোন শিল্পী দাঁড়াতে পারছে না কেন? সে ব্যার্থতা কাদের। সে জন্য অবশ্যই ভালো গল্প আর দর্শক কি চায় সেটি আগে জানতে হবে।


তিনি আরও বলেন, ‘আমার অভিনীত “শিকারী” ছবি কি পরিমান হিট করেছে তার জবাব আমার কোটি ভক্তরা জানান দিয়েছে। এরপর আর তো বলার ভাষা থাকে না। তবে সত্যি আজ বেশি ভাল লাগছে নতুন করে আবার একটা কোয়ালিটি ছবি দর্শক দেখতে পারবে। মূলত স্টার সিনেপ্লাক্সে দেখার মতো ছবি এটি। আশাকরি দর্শকের ভালো লাগবে।

উল্লেখ্য, ‘শিকারী’ ছবিটি স্টার-সিনেপ্লাক্স ছাড়াও গরীব দর্শকরা ফ্রীতে বঙ্গবিডির অ্যাপসে দেখতে পারবেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।