ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

মাহতাবের গল্পে ‘প্রিয় কবিতা’ সঙ্গে সজল-নাদিয়া

টাইমস অব বাংলাদেশ
নভেম্বর ৫, ২০২০ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

তরুণ লেখক মাহতাব হোসেনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘প্রিয় কবিতা’। সরদার রোকনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ আবদুন নূর সজল ও সালহা খানম নাদিয়া।

সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর উত্তরার বেশকিছু লোকেশনে।

নাটকটি প্রসঙ্গে মাহতাব হোসেন বলেন, সরলরেখার প্রেমের গল্প নয় এটি, সমসাময়িক প্রণয়ের গল্পের মতো যে প্রণয় অন্তরালে গড়ে ওঠে, ঠুনকো সমস্যা সে প্রণয় পরিণতির দিকে যায় না। কিন্তু হৃদয়ের গভীরে যে প্রেম আঁচ ফেলে যায় তার অর্থ আছে, এমনই একটি সহজ অথচ এলোমেলো পথে বয়ে যাওয়া সম্পর্কের কথা বলা হয়েছে নাটকে।

অভিনেতা আবদুন নূর সজল বলেন, নতুন একটি চরিত্র। গল্পে একটি সামাজিক বার্তা আছে। এই নাটকে আমি একজন শারীরিক প্রতিবন্ধী কবি।

পরিচালক সরদার রোকন বলেন, একজন কবির জীবন ও তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এই গল্প।

শুক্রবার (০৬ নভেম্বর) আরটিভিতে রাত ৮ টায় ‘প্রিয় কবিতা’ নাটকটি প্রচার হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।