ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

শুভর ‘মুখোশ’-এ নতুন চমক মোশাররফ করিম

টাইমস অব বাংলাদেশ
অক্টোবর ২৮, ২০২০ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নাট্য জগতের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ওপার বাংলায়ও যার নাটকের অসংখ্য ভক্ত রয়েছে। তবে শুধু নাটক নয়, ভালো গল্প আর চরিত্র পেলে সিনেমাতেও কাজ করেন মোশাররফ করিম। সেই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হলেন ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ চলচ্চিত্রে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। ছবিতে তার চরিত্রটির নাম ইব্রাহিম খালেদি।

ইফতেখার শুভর ‘মুখোশ’ চলচ্চিত্রটি ২০১৯-২০২০ অর্থ বছরের সরকারি অনুদান পেয়েছে। এই ছবির প্রধান ‍দুই চরিত্রে অভিনয়ের জন্য চিত্রনায়ক রোশন ও চিত্রনায়িকা পরীমনি প্রায় মাস খানেক আগেই চুক্তিবদ্ধ হয়েছেন। তখনই নির্মাতা জানিয়েছিলেন যে, ছবির অভিনয়শিল্পীদের তালিকায় আরও চমক রয়েছে। সেই চমকেরই অংশ হিসে্বে শুভ তার চলচ্চিত্রের যুক্ত করলেন মোশাররফ করিমকে।

ইফতেখার শুভর ‘মুখোশ’-এর গল্পের মূল রহস্য ইব্রাহিম খালেদি চরিত্রটিকে ঘিরে, যেটিতে অভিনয় করবেন মোশররফ করিম। এই রহস্য উন্মোচনের করবেন পরীমিন। ছবিতে তার চরিত্রটির নাম সোহানা। নির্মাতা জানান, ডিসেম্বর অথবা জানুয়ারিতে শুরু হবে ‘মুখোশ’-এর শুটিং। শুটিং লোকেশন সিলেট-সাভার ও ঢাকার বিভিন্ন এলাকা। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।

সরকারি অনুদানের পাশাপাশি ‘মুখোশ’-এর প্রযোজনায়ও রয়েছেন নির্মাতা ইফতেখার শুভ। এটি নির্মিত হবে এই পরিচালকের লেখা অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে। ছবিটির বিভিন্ন চরিত্রে পরীমনি, রোশন, মোশাররফ করিম ছাড়াও অভিনয় করবেন ইরেশ যাকের, ফারুক আহমেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধুসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।