ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জাপান টোবাকোর ১৩ লক্ষ টাকার মূল্যে সিগারেট চুরি!

টাইমস অব বাংলাদেশ
জুন ১৬, ২০২০ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া পুলিশ ফাঁড়ী সংলগ্ন জাপান টোবাক্যে কোম্পানি থেকে প্রায় ১৩ লক্ষ টাকার মূল্যের সিগারেট চুরির ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও শহরের পুলিশ ফাঁড়ী সংলগ্ন জাপান টোবাক্যে সিগারেট কোম্পানি গুদাম অবস্থিত।

সেখানে প্রতিদিনের ন্যায় অফিসের সকল কার্যক্রম সমাপ্ত করিয়া কর্মকর্তা ও কর্মচারী চলে যায়। রাত ৩.৩০ মিনিটে নাইটগার্ড মোবাইল ফোনে খবর দেয় যে অজ্ঞাতনামা চোরেরা হলুদ পিকআপ যোগে চোরেরা আসিয়া অফিসের রুমের তালা ভেঙ্গে ভিতরের নিয়ে যায় রক্ষিত ২ লাখ ৪১ হাজার ২০ টি শলাকা যায় বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা।

চোরেরা এ সময় তালা ভাঙ্গার যন্ত্র রেখে যায়। সকালে পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন। কোম্পানির পরিবেশক মেসার্স মমতাজ স্টিলের প্রোপাইটর আজহারুল ইসলাম জানান, জনৈক চোরের দলের সদস্যরা নাইট গার্ডের অনুপস্থিতি টের পেয়ে অফিসের তালা ভেঙ্গে এ ঘটনাটি ঘটিয়েছে।

দ্রুত চোরদের আটকের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসি টিভি ফুটেজের মাধ্যমে চোরদের আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।