ঢাকারবিবার , ১৪ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে দুই শিশুকে নির্যাতন; ডিবির হাতে আসামি গ্রেফতার-(২) ভিডিও

টাইমস অব বাংলাদেশ
জুন ১৪, ২০২০ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের মামলায় প্রধাণ আসামী সেনগাঁও ইউনিয়নের ৪ ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। রবিবার মধ্যরাতে র‌্যাব ১৩ এর একটি দল অভিযান চালিয়ে রাণীশংকৈল উপজেলার কাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় এই মামলার আরেক আসামী জিয়াবুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলায় ৭জনের নাম উল্লেখ্য করে শিশু সুমনের মা সরিফা খাতুন বাদি হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। এখন পর্যন্ত এ মামলা মুল আসামী ইউপি সদস্যসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ মে পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও দেওধা গ্রামের ইউনুস আলীর মোবাইল চুরির অভিযোগে ওই দিন ইউনুস আলী প্রতিবেশি ফরজতুল্লাহ ছেলে সুমন (১৩) ও আব্দুল গফুরের ছেলে কামরুল (১৫) কে তার বাসায় ডেকে নেয়। এসময় দুই শিশুর হাত-পা বেঁধে শালিসের নামে ৪ নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলামের নেতৃত্বে প্রকাশ্যে বেধরক মারধর করে নির্যাতন করে।

https://youtu.be/ILFiMRyb6dI

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।