ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

পরিবহন সেক্টরে চাঁদাবাজি হবে না, কথা দিলেন নেতারা

টাইমস অব বাংলাদেশ
জুন ৫, ২০২০ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

আকাশ নিবির : পরিবহন সেক্টরে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে একমত পোষণ করেছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ঐকমত্যে পৌঁছেন।

সভায় সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাজাহান খান উপস্থিত ছিলেন।

সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক-শ্রমিক সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আইজিপি। তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সকল মেট্রোপলিটন কমিশনার এবং রেঞ্জ ডিআইজিগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। তাদেরকে সভায় আলোচিত বিষয়সমূহ প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করেন আইজিপি।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন, শ্রমিক ফেডারেশনের সহসভাপতি সাদেকুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এবং শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।