ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

স্টিলার ব্যান্ডের ভোকাল লিটন আর নেই

টাইমস অব বাংলাদেশ
জুন ৪, ২০২০ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

না ফেরার দেশে চলে গেলেন চলতি দশকের শুরুর দিকের জনপ্রিয় ব্যান্ড স্টিলার-এর ভোকাল লিটন। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে জন্মস্থান চট্টগ্রামে মৃত্যুবরণ করেন এই শিল্পী। তার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর।

হঠাৎ করেই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই শিল্পী। লিটনের মৃত্যুর খবরে বেদনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ব্যান্ড সংগীতাঙ্গনে স্টিলার ও লিটনের জনপ্রিয়তা এখনও বেশ। শফিক তুহিনের কথায় ও আইয়ুব বাচ্চুর সুরে লিটনের গাওয়া ‘তুমি কি আমায় আগের মতো বাসো ভালো’ গানটি বাংলা সংগীতে পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

শফিক তুহিন বলেন, আজ লিটনের খবরটি এভাবে পাবো, ভাবিনি। লিটনের তো যাওয়ার সময় হয়নি এখনও। মাত্র ৪৬ বছর বয়স। সেই শুরু থেকে আমরা ভালো বন্ধু।

বলা যায়, আমার আর ওর জনপ্রিয়তা গড়ে ওঠে একই গান দিয়ে, বাচ্চু ভাইয়ের হাত ধরে। বাচ্চু ভাই চলে গেলেন। এবার গেল বন্ধু লিটনও। এই শোক সহ্য করার মতো নয়। লিটন ও স্টিলার ব্যান্ড-এর উত্থান ২০০০ সালে, বেনসন এন্ড হেজেজ ব্যান্ড প্রতিযোগিতার মাধ্যমে। গান দিয়ে জনপ্রিয়তা পেলেও লিটন ও তার ব্যান্ড ছিল সবসময় চট্টগ্রাম কেন্দ্রিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।