ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

বাগদানের ছবি প্রকাশ বাহুবলী তারকার

টাইমস অব বাংলাদেশ
মে ২১, ২০২০ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

‘বাহুবলী’ খ্যাত তারকা রানা দাগ্গুবাতি তার বাগদান অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছেন। এক সপ্তাহ আগে মিহিকা বাজাজের সাথে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সিনেমার এ তারকা। এবার ঘরোয়া অনুষ্ঠানে তাদের বাগদানের ছবিও প্রকাশ করেছেন তিনি। টুইটারে হবু স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে রানা লিখেছেন, ‘ইট’স অফিসিয়াল’।

গত সপ্তাহে মিহিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করে দুজনের একটি ছবি পোস্ট করেন রানা । তিনি তাতে লিখেছিলেন, সে হ্যাঁ বলে দিয়েছে।
আগামী ডিসেম্বরে কিংবা তার আগেই রানা-মিহিকার বিয়ের অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন রানার বাবা ডি সুরেশ বাবু। লকডাউনের মধ্যেই দুই পরিবার বিয়ের সবকিছু চূড়ান্ত করতে ব্যস্ত সময় পার করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।