ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ঈদেও সিনেমা হল বন্ধ থাকছে

টাইমস অব বাংলাদেশ
মে ১৯, ২০২০ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার ঈদেও সিনেমা হল বন্ধ রাখছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি । প্রশাসকের দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আউয়ালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “লকডাউন শুরুর দিকে সিনেমা হল বন্ধের যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম এবার ঈদেও তা বহাল থাকছে। ফলে ঈদে কোনো সিনেমা হল খুলছে না।”

বিপণি বিতান খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের পর স্বাস্থ্যবিধি মেনে ঈদে সিনেমা হলও খোলার আগ্রহের কথা জানিয়েছিলেন মধুমতি সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদসহ কয়েকজন হল মালিক।

অন্যদিকে কাজী শোয়েব রশীদসহ কয়েকজন হল মালিক স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় হল বন্ধ রাখার আহ্বান জানান। দুই পক্ষের মতানৈক্যের মধ্যে রোববার মালিকদের সঙ্গে এক বৈঠকের পর আবদুল আউয়াল জানান, সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্তেই বহাল থাকছেন তারা।

ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা কোনো সিনেমা ঈদে চালাবো না। এবারই প্রথমবারের মতো ঈদুল ফিতরে দেশের সব সিনেমা হল বন্ধ থাকছে।”

হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠায় নির্বাচন স্থগিত করে আবদুল আউয়ালকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

ফের নির্বাচনে আগ পর্যন্ত কার্যত নেতৃত্বশূন্য হল মালিক সমিতির দেখভালের দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের এ উপসচিব।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হল মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে গত ১৮ মার্চ থেকে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তিনি; পরবর্তীতে চলচ্চিত্রের শুটিংও স্থগিত রেখেছে চলচ্চিত্র সংগঠনগুলো।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।