ঢাকারবিবার , ১৭ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

এবারের জন্মদিনে চিত্রনায়িকা রোমানা নীড় অসচ্ছলদের ইফতার করালেন

টাইমস অব বাংলাদেশ
মে ১৭, ২০২০ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

আকাশ নিবির :  গত ১৪ মে ছিল চিত্রনায়িকা রোমানা নীড়ের জন্মদিন। আমাদের টাইমস বাংলাদেশের পক্ষ থেকেও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছিল। তবে তার জন্মদিন গরীব অসহায় মানুষদের অনেক খুশি হয়েছেন। লকডাউনে ঘরে বসেই কেটেছে তার জন্মদিন। তবে সেদিন তিনি তার বাসার নিকটবর্তী এলাকার অসচ্ছল ১০০ জন মানুষকে ইফতার করিয়েছেন। তাই এবারের জন্মদিনেই রোমানা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন।

এ প্রসঙ্গে রোমানা বলেন, প্রথমত পরিবার, সহকর্মী, বন্ধু, দর্শক সবার ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। খুব ভালো লেগেছে তাদের ইফতার করাতে পেরে। লকডাউন ও রোজার কারণে এবার কোথাও বের হইনি। আমি সব সময় চেষ্ট করি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় মানুষদের পাশে এভাবে দাঁড়াতে পারি।

তিনি আরও বলেন, আল্লাহ সহায় হোন। যেন এই মানুষগুলির অছিলায় আমাদের দেশ করোনামুক্ত হন। লকডাউনের শুরু থেকেই নানাজনকে সাধ্যমতো সহায়তা করছি। জন্মদিনে ভিন্ন কিছু করতে চেয়েছি। তাই  আমার সামর্থ্য অনুযায়ী ১০০ জনের ইফতারের ব্যবস্থা করেছি মাত্র।

আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় সহায়তা করছি ইয়াংস্টার গ্রুপের পক্ষ হতে। নিয়মিতই আমাদের কার্যক্রম চলছে। ব্যক্তিগতভাবে ঈদের আগে আমি কয়েকটি পরিবারকে বাজার করে দিব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, এ ছাড়াও রোমানা প্রতিদিন তার বাসার আশেপাশে থাকা কুকুর – বিড়ালকে খাবার দিচ্ছেন। অন্যদের প্রতিও আহবান জানিয়েছেন আশে পাশের কুকুর – বিড়ালদের প্রতি মানবিক হতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।