ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ‘ক্লাব ইলেভেন’ এর দুই নাটক

টাইমস অব বাংলাদেশ
মে ১৫, ২০২০ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক : এবারের ঈদুল ফিতরে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লাব ইলেভেন’ প্রকাশ করছে নতুন দুটি নাটক। নাটকদুটির মধ্যে হয়েছে কজল আরেফিন অমি’র রচনা ও পরিচালনায় ‘ হঠাৎ দেখা’ এবং মেজবাহ উদ্দীন সুমনের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় ‘বিবাহ করিতে চাই না’ ।

‘হঠাৎ দেখা ‘ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব , তানজীন তিশা, বাঁধন লিংকন, শারিকা সাবাহ সহ আরও অনেকে । অপর নাটক ‘বিবাহ করিতে চাইনা’ তে আছেন তাহসান খান , সায়লা সাবি সহ আরও অনেকে ।

আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি , প্রেম-বিরহ , সুখ-দু:খের মিশেলে নির্মিত হয়েছে নাটক দুটি ।

মোশনরক এন্টারটেইনমেন্ট এর সার্বিক তত্বাবধায়ন নির্মিত এই নাটক দুটি এবারের ঈদুল ফিতরে ক্লাব ইলেভেন এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ।

ক্লাব ইলেভেনের কর্ণধার আকবর হায়দার মুন্না জানালেন , দেশ এখন করোনা ভাইরাসের মাহমারিতে আতংকিত । এর প্রভাব পরেছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও। লক ডাউনের কারণে হচ্ছে না নতুন কোন নাটকের শুটিং ।

তিনি আরও বলেন, আমারাও আমাদের ঈদ আয়োজন বড় পরিসরে করতে পারছি না । যে নাটক দুটি আমরা এবারের ঈদে প্রকাশ করছি তার শুটিং করোনা মহামারির অনেক আগেই করে রেখেছিলাম । আশাকরছি ঈদের এই নাটক দুটি সবার ভালো লাগবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।