ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার: ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা

টাইমস অব বাংলাদেশ
ডিসেম্বর ১, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার: ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা

রাজধানীর মগবাজার রেলক্রসিং এলাকায় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন গাড়ির চালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, সকাল সোয়া ৬টার দিকে সড়কে যানজটের কারণে প্রাইভেটকারটি রেলক্রসিংয়ের ওপর আটকা পড়ে। এ সময় ট্রেন আসার সংকেত পাওয়ার পর লাইনম্যান ব্যারিয়ার ফেলে দিলে প্রাইভেটকারটি আর সামনে বা পেছনে সরতে পারেনি।

বিপদের আভাস পেয়ে চালক গাড়ি থেকে দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং আশপাশে থাকা আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে উপস্থিত যানবাহনগুলো দ্রুত সরে গেলেও প্রাইভেটকারটির বড় ধরনের ক্ষতির কারণে রেকার ব্যবহার করে সেটি সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।