ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

আঁচলের “কাজের ছেলে” হলেন সাইমন!

টাইমস অব বাংলাদেশ
নভেম্বর ১১, ২০২০ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী সাইমন-আঁচল। প্রথমবার এই দুজনকে এক ফ্রেমে দেখা যাবে জুটি হিসেবে। সম্প্রতি শুরু হয়েছে নতুন এক ছবির শুটিং। ছবিটির নাম ‘কাজের ছেলে’। এটি নির্মাণ করছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর। রোববার (০৮ নভেম্বর) থেকে সাভারের ধামরাইয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

নতুন এই সিনেমায় নায়ক হিসেবে শুটিং শুরু করেছেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। বিপরীতে তার সঙ্গে আছেন সিনেমার নায়িকা আঁচল আঁখি। ‘কাজের ছেলে’ দিয়েই সাইমন-আঁচল প্রথমবার সিনেমায় জুটি হলেন।

সিনেমায় বাঁশিবাদক রাজুর চরিত্রে সাইমন সাদিক ও ধনী পরিবারের মেয়ে রানি চরিত্রে আঁচল অভিনয় করছেন। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ আব্দুল্লাহ জহির বাবুর। সাইমন ও আঁচল ছাড়াও ছবিতে রয়েছেন বড়দা মিঠু, রিনা খান, রেবেকা, সুব্রত, ডাক্তার বাবু প্রমুখ।

সিনেমাটি প্রসঙ্গে মনতাজুর রহমান আকবর বলেন, ‘ছবিটি প্রযোজনা করছে মোহনা মুভিজ। একই প্রযোজনা প্রতিষ্ঠানের বেশকিছু সিনেমা আমার হাতে রয়েছে। তার মধ্যে ‘কাজের ছেলে’ সিনেমাটি দ্বিতীয়। আজ মহরতের মধ্যে দিয়ে শুটিং শুরু করলাম। একটানা ১৫ দিন শুটিং করবো এখানে।’

সাইমন বলেন, ‘আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে মনতাজুর রহমান আকবর একটি ব্র্যান্ড। দীর্ঘদিন তিনি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। তার সিনেমায় কাজ করে নায়ক মান্না ভাই, শাকিব ভাইসহ অনেক সিনিয়ররা সাফল্য পেয়েছেন। তাই তার সঙ্গে কাজ করাটা আমার কাছে বাড়তি আনন্দের। গল্পটা চেনা গন্ডির হলেও এর নির্মাণ ও উপস্থাপনে অনেক নতুনত্ব থাকবে।

আমার এবং আঁচলের চরিত্র দুটি খুবই চমৎকার। নিজের অভিনয় ফুটিয়ে তোলার অনেক সুযোগ আছে। চেষ্টা করে যাচ্ছি দর্শক সিনেমাটি উপভোগ করবেন সেই প্রত্যাশা নিয়ে।’

আঁচল জানালেন, সাইমন তার দীর্ঘদিনের বন্ধু। একসঙ্গে কাজ না হলেও প্রায়ই দেখা-সাক্ষাৎ হয় দুজনের। প্রেক্ষাগৃহে গিয়ে সাইমন ‘পোড়ামন’, ‘জ্বি হুজুর’ ছবি দুটি দেখেছেন আঁচল।

তিনি বলেন, ‘দুজনের একসঙ্গে কাজ হয়নি, কিন্তু আমাদের সম্পর্কটা বন্ধুত্বের। দুজনের মধ্যে বোঝাপড়া আগে থেকেই বেশ ভালো। ফলে নতুন জুটি হলেও ক্যামেরার সামনে আমরা দুজন সহজভাবেই কাজ করতে পারছি।’ ‘কাজের ছেলে’ ছবিটি নিয়ে আশাবাদী নায়িকা আঁচলও। তিনি জানান, ‘খুব চমৎকার লোকেশনে কাজ করছি। গোছানো একটি টিম।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।