ঢাকাসোমবার , ১৫ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় ইয়াবাসহ তিন মাদককারবারি আটক

টাইমস অব বাংলাদেশ
জুন ১৫, ২০২০ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

রায়পুরায় ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে (১৪ জুন ২০২০) উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ নয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আমিরগঞ্জের করিমগঞ্জ নয়াহাটি গ্রামের এরশাদ মিয়ার ছেলে আমির হোসেন (৪২), আবুল খায়ের মৃধার ছেলে ফরহাদ মৃধা (৩২) ও আদিয়াবাদ উত্তরপাড়ার সাইফুল ইসলামের ছেলে মো. মোমিন মিয়া (৩৬)।

এ ঘটনায় পুলিশ তিন মাদককারবারি বিরুদ্ধে মাদক মামলা করেছে। রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার উপ-পরিদর্শক অভিজিৎ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আমিরগঞ্জের করিমগঞ্জ নয়াহাটি এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় হাতেনাতে তিন মাদককারবারিকে ১২০ পিস ইয়াবাসহ আটক করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।