ঢাকাসোমবার , ১৫ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

তারকাদের বিব্রত করায় জয়কে কারণ দর্শনোর নোটিশ

টাইমস অব বাংলাদেশ
জুন ১৫, ২০২০ ৩:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সেন্স অব হিউমার’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে উপস্থাপক হিসাবে আলোচনায় আসেন অভিনেতা, নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। এই অনুষ্ঠানে তারকাদের বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে দেখা গেছে।এরপর আরো কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি।

প্রত্যেক অনুষ্ঠানেই তারকাদের বিব্রতকর প্রশ্ন করার অভিযোগে তাকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। কারণ দর্শানো নোটিশের বিষয়টি নিশ্চিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, আমাদের সংগঠনের অনেক শিল্পীদের অনুষ্ঠানে ডেকে এমন কিছু প্রশ্ন করেন যে, শিল্পীরা বিব্রতকর অবস্থায় পড়ে যান বলে আমাদের কাছে অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, কার্যনির্বাহী কমিটির গত মিটিংয়ে বিষয়টি উঠে। এরপরই আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিই। একইসঙ্গে তাকে সতর্কও করেছি। পাশাপশি তার অভিনীত সিনেমার তালিকা চাওয়া হয়েছে।

সম্প্রতি শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে একটি লাইভ অনুষ্ঠানে ডেকে বিব্রতকর প্রশ্ন করেন জয়। বিষয়টি নিয়ে নেটিজেনদের রোষাণলে পড়েন মিশা সওদাগর ও জায়েদ খান।

এর আগেও তারকাদের বিব্রত করার বিষয় নিয়ে অভিযোগ করেছেন চিত্রনায়ক ওমর সানি, অভিনেত্রী ও উপস্থাপিকা তানিয়াসহ অনেকেই।

https://www.youtube.com/watch?v=xcfWpny2Kao&t=372s

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।