ঢাকাবুধবার , ৩ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

সিকদার গ্রুপের এমডির বিলাসবহুল গাড়ি জব্দ

টাইমস অব বাংলাদেশ
জুন ৩, ২০২০ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টা মামলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের ব্যবহৃত একটি বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক্সিম ব্যাংকের এমডিকে লক্ষ্য করে গুলি ছোড়ার সময় রন হক সিকদার এই গাড়িটিতে অবস্থান করছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার সিকদার গ্রুপের এমডির গাড়িটি মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে জানতে পেরেছি, তারা দুই ভাই ব্যাংকক পালিয়ে গেছে। তারা পালিয়ে গেলেও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।’

সিকদার গ্রুপের মালিক জয়নাল শিকদারের দুই ছেলে রন হক সিকদার ও দিপু হক সিকদার গুলশান থানায় এক্সিম ব্যাংকের দায়ের করা হত্যাচেষ্টা মামলার আসামি। তারা দুজনই ন্যাশনাল ব্যাংকের পরিচালক। ওই মামলায় অভিযোগ করা হয়, ঋণের জন্য বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় রন হক ও দিপু হক এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করেন। এ ছাড়া এই দুই কর্মকর্তাকে বনানীর বাসায় জোর করে আটক রেখে নির্যাতন এবং সাদা কাগজে সই নেন আসামিরা।

তবে মামলা দায়েরের পর দুই ভাই গত ২৫ মে নিজেদের কোম্পানির উড়োজাহাজে করে থাইল্যান্ডের ব্যাংকক পালিয়ে গেছেন বলে ইমিগ্রেশনের মাধ্যমে নিশ্চিত হয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।