ঢাকাসোমবার , ২০ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

অন্যের বউকে বিয়ে করে আবারও ট্রলের শিকার শিল্পী নোবেল!

টাইমস অব বাংলাদেশ
নভেম্বর ২০, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফের বিয়ে করেছেন বিতর্কিত কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল। আজ ফারজান আরশী নামক এক তরুণীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছেন গায়ক নিজেই। এর আগেও আরশীর সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেছেন নোবেল। ফারজান আরশী খুলনার একজন ব্লগার। তার স্বামীও ছিলেন একজন ফুড ব্লগার। তবে এবার এই আরশীকেই বিয়ে করলেন নোবেল। তবে আরশী আগের স্বামীকে ডিভোর্সের পর নোবেলকে বিয়ে করেছেন কিনা তা জানা যায়নি।

এর আগেও একটি বিয়ে করেছেন কন্ঠশিল্পী নোবেল। তবে বেশিদিন টিকেনি সে বিয়ে। ফারজান আরশীর আইডিতে আগের স্বামীর ছবি এবং নোবেলের ছবি দিয়ে অনেককে ট্রল করতে দেখা গেছে। তবে এ বিষয়ে মেয়ের কোন প্রতিউত্তর পাওয়া যায়নি।

নোবেলকে এ প্রসঙ্গে ফোন দেয়া হলে সম্ভবত মাতাল অবস্থায় নোবেল টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘হ্যালো কে আপনি চিনতে পারছি না। কে আপনি?’ সাংবাদিক পরিচয় দিয়ে বিয়ের কথা জানতে চাইলে বিকাশে ২০ হাজার টাকার বিনিময়ে সত্যি বিয়ে করেছে কিনা তা জানানোর কথা বলে ফোনটি কেটে দেন বিতর্কিত কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।