আজ নিউজের প্রথম পর্বে বলা হয়েছে সুরসুরি মার্কা কমিডিয়ান চিকন আলী’র কথা! যিনি কি না বিপদে পড়লেই পা ধরে কাঁদেন। তার এই ন্যাকামো অভিনয় আর বেয়াদবির জন্য উত্তরার দিয়াবাড়ীতে মার পর্যন্ত খেতে হয়েছিল ফাইট ডিরেক্টর আরমান এর হাতে। এখন আসি মূল কথায়, দেশিয় বাংলা চলচ্চিত্র যখন ধ্বংসের দাঁড় প্রান্তে তখন ইউটিউবে সুরসুরি মার্কা অভিনয় আর ভাড়ামো সব খন্ড নাটক করে জীবন পার করতে দেখা যায় সুরসুরি মার্কা কমিডিয়ানকে।
নানা সব অশ্লীলতা শিরোনামে ফেসবুক আর ইউটিউবে ভিডিও আপ করতে দেখা যায় তাকে। এতে যুব সমাজ আর ছোট বাচ্চাদের সোস্যাল মিডিয়াতে শিখার কি আছে?
এ প্রশ্ন আঙ্গুল তুলে তাকে হুঁশিয়ার করেছেন শহিদুল ইসলাম হৃদয় নামে একজন। তিনি জানান, ‘আমার কাছে মনে হচ্ছে এই চলচ্চিত্র ধ্বংস করতেই এই ছেলেটি সোস্যাল মিডিয়াতে অশ্লিল কন্টেন্ট তৈরী করছেন। তার চলচ্চিত্রের প্রতি কোন দায়বদ্ধতা নেই। কারণ সে শুধু নিজের পরিবারের কথা চিন্তা করছে। এই সমাজে মানুষ সৎভাবেও জীবন যাবন করতে পারে কিন্তু তিনি কি করছেন টাকার বিনিময়ে সমাজে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই দায় তাকে নিতে হবে। আমি তার নামে খুব শীঘ্রই হাইকোর্টে একটি রীট করব। যেন ওর সকল ভাদাম্মা মার্কা ভিডি সোস্যাল মিডিয়া থেকে নামানো হয়।’
এদিকে তাকে নিয়ে বিনোদন সাংবাদিক আকাশ নিবিরের সাথে গান আর ফেসবুক পেজ প্রমোট নিয়ে নিজেদের মধ্যে কিছু চুক্তি স্বীকারত্ব থাকলেও নিয়ম অনুযায়ী তা সুরসুরি মার্কা কমিডিয়ান চিকন আলীকে ভঙ্গ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে একাধিক সাংবাদিক তাকে ফোন করলে ইনবক্সে তাদের হাত পা ধরে কান্না-কাটি করতে দেখা যায় তাকে। কিন্তু তার বাইরে নিজের ফেসবুকে সেই সাংবাদিককে তার ভক্ত মন্ডলী বিভিন্ন প্রকার হত্যাসহ নানা ধরনের হুমকি-ধামকি দিতে দেখা যায়।
বিষয়টি নিয়ে সাংবাদিক আকাশ নিবির বলেন, ‘আমি তাকে অনেক আগে থেকেই চিনি। বিপদে পড়লে তার পা ধরার অভ্যাস রয়েছে। উনি টাকার জন্য সব কিছুই করতে রাজী। সেখানে আমাকে হত্যার করা তার জন্য সামান্য ব্যাপার মাত্র। এ বিষয় নিয়ে আমি ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। অন্যদিকে আমার লিখা ও সুরে গান গেয়ে আমাকে প্রাপ্ত সম্মানি না দেয়া বরং আমার নামে বিভিন্ন মাধ্যমে আমাকে হেয় করার জন্য আমি তার বিরুদ্ধে ৮ কোটি টাকার ক্ষতি পূরণের একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি। অন্যদিকে একটি ফেসবুক পেজের চুক্তি ভঙ্গ করার জন্যও দুটি মামলা করছি। এছাড়াও তার ভক্তবৃন্দকে দিয়ে আমাকে নানা রকম গালমন্দ আর ভয়ভীতি দেখানোর জন্য মোট চারটি মামলার কথাও জানান তিনি।’
উল্লেখ্য, নিজের শুটিং এ বিভিন্ন মেয়েকে কু-প্রস্তাবের জন্য এই সুরসুরি মার্কা কমিডিয়ান চিকন আলীকে নিজের বউয়ের হাতে কামড়সহ প্রতিদিন মারামারিও করতে দেখা যায়। এমনকি সংসারে তিন বউ থাকায় প্রতিদিন সংসারে অশান্তি বিরাজ করতে দেখা যায়। এ বিষয় নিয়ে তার দ্বিতীয় স্ত্রী খুশিকে একাধিকবার ফোন করলেও তিনি যোগাযোগ করার চেষ্টাও করেননি।
চলবে…
https://timesof-bangladesh.com/%e0%a7%ae-%e0%a6%95%e0%a7%87%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%96%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b/
