ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য : অর্থমন্ত্রী

টাইমস অব বাংলাদেশ
জুন ১২, ২০২০ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘আশা করছি, করোনাকাল বেশি লম্বা হবে না। তার পরেও যদি এই করোনাকাল লম্বা হয়, তাহলে সবাই মিলে একসঙ্গে এই ভারইরাসকে মোকাবিলা করতে পারলে, আমরা আলোর পথের দিকে এগিয়ে যেতে পারবো।’

আজ শুক্রবার বাজেটোত্তর ভাচুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘সবাইকে মনে রাখতে হবে, এবারের বাজেট আমরা স্বাভাবিক নিয়মে করতে পারিনি। এটি গতানুগতিক বাজেট নয়।’

অর্থমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। এটি অব্যাহত থাকবে। আমাদের প্রধান কাজ এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো। তাদের মুখে খাবার দেওয়া। তাদের কাজ দেওয়া।’
‘অন্য সময় আমরা আগে আয় করতাম, পরে খরচ করতাম। করোনা আমাদের সেই পুরোনো সিস্টেম উল্টে দিয়েছে। করোনা মোকাবিলায় এখন আমরা আগে খরচ করবো, পরে আয় করব। আমি আশা করি, করোনার এই দুর্দিন বেশি সময় থাকবে না। তার পরেও যদি করোনাকাল দীর্ঘ হয় সেক্ষেত্রেও আমাদের কাছে পথ খোলা রয়েছে’, যোগ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী, কৃষিমন্ত্রী ড.আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, পরিকল্পনা কমিশনের সদস্য ড. সামসুল আলম, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংযুক্ত ছিলেন।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান রহমাতুল মুনিম বলেন, ‘রাজস্ব বোর্ডের জন্য টার্গেট অনুযায়ী রাজস্ব আদায় করা কঠিন হবে—যদি করোনাকাল লম্বা হয়। তবে করোনাকাল লম্বা না হলে এই টার্গেট অর্জন করা অসম্ভব নয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।