ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. জেলা/উপজেলা
  10. জোকস
  11. তথ্য প্রযুক্তি
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. নির্বাচনের মাঠ
  15. নির্যাতন
আজকের সর্বশেষ সবখবর

বসুন্ধরা সিটি শপিংমল খুলছে কাল

টাইমস অব বাংলাদেশ
জুন ১১, ২০২০ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বৃহৎ বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিংমল শুক্রবার (১২ জুন) থেকে পুনরায় চালু হচ্ছে ।

বৃহস্পতিবার (১১ জুন) বাদ আসর এ উপলক্ষে শপিংমলের লেভেল-২ এ অবস্থিত মসজিদে খতমে কুরআন, বিশেষ দোয়া এবং মুনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকা, ব্যবসায়ীক সমৃদ্ধি অর্জন, মানুষের জানমালের নিরাপত্তা, দেশ ও জাতির সামগ্রিক অগ্রগতি করে দোয়া করা হয়।বসুন্ধরা সিটি শপিং মলের মসজিদে খতমে কুরআন, বিশেষ দোয়া এবং মুনাজাত অনুষ্ঠিত। ছবি: জি এম মুজিবুর

এর আগে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা সিটি শপিংমল পুন:চালুকরণে গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরেন শপিংমলটির ইনচার্জ এবং ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ) শেখ আব্দুল আলীম।

তিনি বলেন, আগত ক্রেতা সাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য বসুন্ধরা সিটির প্রবেশপথ সমূহ ডিজইনফেকশন্যাল টানেল, হাত ধোয়ার বেসিন এবং স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং বিবিধ উপায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা ও ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। আমরা গ্রাহকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাবো তারা যেন স্বাস্থ্য বিধি মোতাবেক মুখে মাস্ক এবং হ্যান্ডগ্লাভস পরে শপিংমলে প্রবেশ করেন।

দোয়া ও মুনাজাতে বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) শেখ আব্দুল আলীম ছাড়াও অন্যান্যদের মধ্যে মেকানিক্যাল বিভাগের নির্বাহী পরিচালক মাহবুব মোরদ খান, মানবসম্পদ – প্রশাসন – নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মেজর (অব:) মোল্লা মুশতাক রেজা, ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান প্রকৌশলী এইচএএম আশেক এলাহী এবং সিভিল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল হকসহ বসুন্ধরা সিটির কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং মানুষের জীবনের কথা চিন্তা করে সরকারি নির্দেশনা মোতাবেক গত ২৬ মার্চ থেকে বন্ধ ছিল বসুন্ধরা সিটি শপিংমল। গেল ঈদুল ফিতরের আগে সরকার বিভিন্ন বিপণিবিতান খুলে দেওয়ার অনুমতি দিলেও জনগণের বৃহত্তর স্বার্থের বিবেচনায় শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বসুন্ধরা গ্রুপ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।